বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শঙ্কায় নেইমারের বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরির কারণে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ খেলা। ডান পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন নেইমার। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল সার্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের।

ম্যাচ শেষে টিম ডাক্তার জানিয়েছেন পরবর্তী ৪৮ ঘন্টা তাকে পর্যবেক্ষনে রাখা হবে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে এই ইনজুরিতে পড়েছেন ব্রাজিলীয় তারকা। ম্যাচের ৭৯ তম মিনিটে নেইমারকে মাঠ থেকে তুলে নেয়া হয়।

লাসমার বলেন, ‘তার ইনজুরি যথার্থ পর্যালোচনার জন্য আমাদেরকে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমআরআই করার কোন সময় আমরা নির্ধারণ করিনি। আগামীকাল আমরা তার অবস্থা নতুন করে পর্যালোচনা করব। আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার বিষয়ে এখনই আমরা অনুমান নির্ভর কোন মন্তব্য করতে চাই না।’

ম্যাচ শেষে নেইমারকে ঠোট কামড়ে ধরে কাতরাতে দেখা যায়। এই সময় ফটোগ্রাফারদের তোলা ছবিতে দেখা যায় তার ডান পায়ের গোড়ালি ফুলে গেছে।

কোচ তিতে বলেন, পায়ের গোঁড়ালির আঘাতের পর খেলা থেকে তুলে নিলেও প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) এই তারকাকে মাঠে রেখে দেয়া হয়েছিল ‘ দলীয় প্রয়োজনে’। তিনি বলেন,‘ তবে আপনি নিশ্চিত হতে পারেন যে নেইমার বিশ্বকাপের খেলা চালিয়ে যাবেন।’

গতকাল ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি নেইমার। ব্রাজিলের হয়ে কিংবদন্তী পেলের করা সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডে ভাগ বসাতে নেইমারের প্রয়োজন আর মাত্র ২টি গোল।

২০১৪ সালে নেইমারের প্রথম বিশ্বকাপ মিশনও শেষ হয়ে গিয়েছিল ইনজুরিতে পড়ে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় তার পিঠের হাড় ভেঙ্গে গিয়েছিল। ওই ম্যাচে ব্রাজিল জয়লাভ করলেও পরের ম্যাচে নেইমারের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পায় ব্রাজিল। সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ৫ বারের চ্যাম্পিয়নরা।

চার বছর পর অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে ইনজুরিমুক্ত হয়েই খেলেছেন নেইমার। তবে ওই আসরে প্রত্যাশা পুরণ করতে পারেনি ব্রাজিল। বেলজিয়ামের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নেয় তারা।

ইনজুরির কারণে ২০১৯ কোপা আমেরিকায়ও খেলতে পারেননি ব্রাজিলের ওই প্লে মেকার। ওই সময় তার ডান পায়ের গোড়ালির পেশী ছিড়ে গিয়েছিল। ২০২১ সালে লিগামেন্টের সমস্যার কারণে অন্তত ১০ সপ্তাহ ফরাসি লিগে খেলতে পারেননি নেইমার। পিএসজির হয়ে সেন্ট এতিয়েনের বিপক্ষে খেলার সময় বাঁ পায়ের পেশীতে আঘাত পেয়েছিলেন নেইমার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...