বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার: সার্বিয়ান কোচ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবল ২০ নভেম্বর শুরু হলেও এখনো পর্যন্ত মাঠে গড়ায়নি বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে নেইমার-রিচার্লিসনরা।

এ ম্যাচ দিয়েই শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা। যদিও ম্যাচের আগে ব্রাজিল এখনো পর্যন্ত নিজেদের প্রথম একাদশ নিয়েই মুখ খোলেনি।

তবে হঠাৎ করেই খবর রটেছে, ব্রাজিল নাকি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে তাদের খবরাখবর রাখছে। কিন্তু সার্বিয়ান কোচ স্টইকভিচ অবশ্য এমন কিছুর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

সার্বিয়ান কোচ স্টইকভিচ ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবর নিয়ে বলেছেন, ‘ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।’

ড্রোন ঘটনার পুরোটাই মিথ্যা করে স্টইকভিচ বললেন, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

সার্বিয়া কোচ স্টইকভিচ অবশ্য ব্রাজিলকে প্রশংসায় ভাসিয়েছেন। জানালেন, ব্রাজিল দুর্দান্ত, বিশ্বের অন্যতম সেরা দল তারা। সার্বিয়ান কোচ বলছিলেন, ‘ব্রাজিল দুর্দান্ত দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা।

দুনিয়ার অন্যতম সেরা দল। আমি মনে করি, ব্রাজিলের দলটি এ মুহূর্তে তাদের সোনালি প্রজন্ম। সার্বিয়ার জন্য খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করে আছে।

প্রতিটা ম্যাচই ০-০ অবস্থায় শুরু হয়, তাই আমাদের সুযোগ থাকবে জেতার। তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...