বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ইরানের পরিস্থিতি খুবই জটিল, নিহত ৩০০ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে নীতি পুলিশের হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর পর সৃষ্ট বিক্ষোভ কঠোরভাবে দমন করছে দেশটি। বিক্ষোভকারীদের ওপর ইরানি কর্তৃপক্ষের এ কঠোর মনোভাবের বিষয়টি তুলে ধরে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, ইরানের পরিস্থিতি খুবই জটিল। এরই মধ্যে ইরানের বিক্ষোভে ৩০০ জনের বেশি নিহত হয়েছেন।

জেনেভায় মঙ্গলবারের এক ব্রিফিংয়ে ভলকার তুর্ক আরও বলেন, ইরানে বিক্ষোভে মৃতের সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে দুই শিশু মারা গেছে। নিরাপত্তা বাহিনীর কঠোরভাবে বিক্ষোভ দমনসহ দেশটিতে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যু হয়। ‘অনুপযুক্ত পোশাক’ পরার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। এর পর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়।

ইরানের পক্ষ থেকে দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিদেশি শত্রু ও তাদের প্রতিনিধিদের দায়ী করা হয়। ইরানের বিশ্বকাপ দল গত সোমবার তাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রতিবাদের সমর্থন জানিয়ে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানায়।

এ সপ্তাহের শেষে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জেনেভায় ইরানের বিক্ষোভ নিয়ে আলোচনা করবে। এতে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও নিপীড়নের শিকার লোকজন অংশ নেবেন।

এ বৈঠকে ইরানের বিক্ষোভকারীদের ওপর নিপীড়নের বিষয়ে তথ্য সংগ্রহ করার একটি মিশন গঠনের বিষয়ে আলোচনা হবে। জাতিসংঘের নথিপত্র অনুযায়ী, এ মিশনে প্রাপ্ত তথ্য ইরানের আদালত ও আন্তর্জাতিক আদালতে তুলে ধরা হবে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, ইরানের বিক্ষোভে ৩০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪০টি শিশু রয়েছে।

ওএইচসিএইচআরের মুখপাত্র জেরেমি লরেন্স ইরানের কুর্দি এলাকার শহরগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। গত সপ্তাহে সেখানে ৪০ জনের বেশি নিহত হয়েছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...