রবিবার, ৯ আগস্ট ২০২৬

অনন্যা শীর্ষ দশ সম্মানা পেলেন আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা

চট্টগ্রাম নিউজ ডটকম

২০২১ সালের অনন্যা শীর্ষ দশ সম্মাননা পেয়েছেন আলোকচিত্রশিল্পী শাহরিয়ার ফারজানা। শনিবার বিকেলে বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটরিয়ামে ‘পাক্ষিক অনন্যা’ ও ‘দৈনিক ইত্তেফাকের’ সম্পাদক তাসমিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিণ শারমিন চৌধুরী। নির্দিষ্ট কর্মক্ষেত্রে নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়। ঢাকার বাইরে থেকে যারা এই সম্মাননা অর্জন করেছেন তাঁদের অন্যতম শাহরিয়ার ফারজানা। শাহরিয়ার ফারজানা একই সাথে চট্টগ্রাম থেকে প্রকাশিত নারীদের ম্যাগাজিন নারীকণ্ঠের সম্পাদক।

২০২১ সালে আরো যারা সম্মাননা পেয়েছেন: অর্থনীতিবিদ নাজনীন আহমেদ, করপোরেট ব্যক্তিত্ব বিটপি দাশ চৌধুরী, মঞ্চাভিনেতা ও নির্দেশক ত্রপা মজুমদার, অদম্য সাহসী শাহিনুর আক্তার, বিজ্ঞানী সালমা সুলতানা, প্রযুক্তিবিদ রুদমিলা নওশীন, মার্শাল আর্ট প্রশিক্ষক সান্ত্বনা রানী রায়, নারী উদ্যোক্তা মোছা. ইছমত আরা ও প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা। এছাড়া এবছর আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট) পেয়েছেন কারুশিল্পী সরত মালা চাকমা। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের নারীদের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বছরে একবার ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা’ দিয়ে আসছে ‘পাক্ষিক অনন্যা’। ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, এভারেস্টজয়ী ওয়াজফিয়া নাজরিন, চলচ্চিত্রনির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেকে এই সম্মাননা পেয়েছেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সন্তান শাহরিয়ার ফারজানার বহু আলোকচিত্র ইতিমধ্যে শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ তিনি ‘‘বেস্ট অথর’’ পুরস্কার পেয়েছেন। তাঁর অর্জিত আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে ‘‘এইটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান (দ্য আশাহি শিমবুন) ২০২১’’, ‘সিক্সথ থার্টিফাইভ অ্যাওয়ার্ডস-ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০২০’-এ (রাশিয়া) ‘‘ওয়ান অব দ্য বেস্ট ফটোগ্রাফার্স’’, ‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’-এ ‘‘হাইলি রিকমন্ডেড অ্যাওয়ার্ড’’, ‘হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতৌম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস (হিপা) ২০২২’-এ ‘‘ফাইনালিস্ট’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘ডিরি গোল্ড মেডাল’’, ‘ইন্টারন্যাশনাল কমপিটিশান ইউনিভার্সাল ইমেজ সার্কিট ২০২০ জেসিএম’-এ ‘‘ডব্লিউপিএআই গোল্ড মেডাল’’, ‘ফিফ্থ নরডিক ইন্টারন্যাশনাল ডিজিটাল সারকিট ২০২০’-এ ‘‘জিপিও (গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন) গোল্ড মেডাল’’, ‘ফোর্থ বিপিএস ইন্টারন্যাশনাল ফাটোগ্রাফি কমপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘পিএসএ গোল্ড মেডাল’’, ‘ফোয়েনিক্স ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্ল্যান্ট অ্যাওয়ার্ড ২০১৯’-এ ‘‘পিএসএ (ফটোগ্রাফি সোসাইটি অব আমেরিকা) গোল্ড মেডাল’’, ‘থার্ড মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৯’-এ ‘‘পিএসএ (ফটোগ্রাফি সোসাইটি অব আমেরিকা) গোল্ড মেডাল’’, ‘সেভেন্থ অলিম্পিক ফটো সার্কিট ইস্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডাল’, ‘কালার্স অব বাংলাদেশ ২০১৯’-এ (ইউনেস্কো) ‘‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’’, ‘ফোরটিন্থ বিপিএস-এইচপি ২০১৯’-এ ‘‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘‘এফআইপি সিলভার অ্যাওয়ার্ড’’ ‘সেকেন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘‘স্যালন সিলভার মেডাল’’, ‘ইন্টারন্যাশনাল স্যালন নিউ ইয়র্ক (আইএসএনওয়াই) ২০২০’-এ ‘‘ফিয়াপ এইচএম রিবন’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘জিপিইউ সিলভার মেডাল’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘এসএসএস সিলভার মেডাল’’, ‘ইন্টারন্যাশনাল ইকজিবিশান অব আর্ট ফটোগ্রাফি নিউ ওয়ার্ল্ড ফটো কনটেস্ট ২০২০’-এ আইএএপি সিলভার মেডাল’’, ‘সেকন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘‘স্যালন সিলভার মেডাল’’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘এফআইএপি সিলভার অ্যাওয়ার্ড’’, ‘ফার্স্ট মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৭’-এ ‘‘এমএম স্যালন সিলভার মেডাল’’, ‘পাবলিক হেল্থ ফটো কনেটেস্ট ২০১৯’-এ ‘‘রানার-আপ অ্যাওয়ার্ড’’, ‘সেকন্ড আইজিপিএস (ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি) ন্যাশনাল ফটোগ্রাফি কমিপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘ফার্স্ট প্রাইজ’’, ‘সেভেন্থ কেপিএস (খুলনা ফটোগ্রাফি সোসাইটি) ন্যাশনাল কমপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘সেকন্ড প্রাইজ’’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা নিয়মিত মাসিক পত্রিকা ‘নারীকণ্ঠ’-র সম্পাদক ও প্রকাশক এবং তরুণী শিক্ষার্থীদের জন্য গঠিত প্রণোদনামূলক সামাজিক সংগঠন ‘নারীকণ্ঠ স্বপ্নডানা’-র উদ্যোক্তা। আলোকচিত্র ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি ব্রিটিশ কাউন্সিল-এর ‘‘লিপিং বাউন্ডারিস ২০১৯’’, চট্টগ্রাম লেডিস ক্লাব-এর ‘‘গুণিজন সম্মাননা স্মারক ২০২২’’, রোটারি ক্লাব অব অ্যানশেন্ট চিটাগাং ও রোটারি ক্লাব অব সাগরিকা-র ‘‘ভোকেশনাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড ২০১৯’’, জীবনের জন্য ফাউন্ডেশন-এর ‘‘মাদার তেরেসা শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড ২০১৭’’-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

আরও পড়ুন

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংরক্ষিত আসনগুলোর জন্য মনোনয়নপত্র নেওয়া শুরু করেছেন প্রার্থীরা।মনোনয়নপত্র দেওয়ার প্রথম দিন...