শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সর্বজয়া মা সম্মাননা ২০২৫

মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রেডিও টুডে ও প্রাইম ভিশনের যৌথ আয়োজনে শুক্রবার “সর্বজয়া মা সম্মাননা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু মোহনা বলরুমে।

আজ ২৩ মে রাতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আমাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ। যারা আজ সবচেয়ে বেশি শিক্ষিত, তারাই মাকে দূরে সরিয়ে রাখতে চায়। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মা থাকলে ধন-সম্পদ না থাকলেও চলবে, কিন্তু মা না থাকলে সবকিছু থাকলেও কিছুই থাকে না।

মেয়র আরও বলেন, আমার জীবনে আজ পর্যন্ত যা কিছু অর্জন, তার সবটুকুই আমার মায়ের জন্য। তিনি আমাকে বিনা বিরক্তিতে সবসময় ভালোবাসা, সেবা আর সাহস দিয়েছেন। রাজনীতির কঠিন সময়ে যখন জেল, নির্যাতন, লাঞ্ছনা মোকাবিলা করতে হয়েছে, তখন আমার মা-ই ছিলেন আমার শক্তির উৎস।

তিনি আরও বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমাকে যখন কাশিমপুর কারাগারে নেয়া হয়, তখন আমার মা একাই নির্বাচনী দায়িত্ব সামলেছেন। এমনকি নির্বাচনের আগের রাতে পুলিশ বাসায় হামলা চালিয়ে আমার মাকে গালিগালাজ করে, বাথরুমের দরজা পর্যন্ত ভেঙে দেয়। এই যে নির্যাতন—এসব মায়েরাই মুখ বুজে সহ্য করেন। সেই শক্তি আর সহ্যশক্তির জন্যই আমরা সন্তানরা মানুষের মতো মানুষ হতে পারি।”
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আজকের এই দিন আমার জন্য অনেক কষ্টের স্মৃতি বহন করে। একবার শবে বরাতে মা আমাকে ফোন করে বলেন, ‘তোমার জন্য রুটি বানিয়ে রেখেছি, তাড়াতাড়ি বাসায় আসো।’ কিন্তু সেই রাতেই আমাকে গ্রেফতার করা হয় এবং আমি মায়ের হাতে বানানো রুটি আর খেতে পারিনি। এভাবেই আমার মা আমাকে শক্তি জুগিয়েছেন রাজনৈতিক পথচলায়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ; মো. আহসান হাবীব পলাশ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, টিকে গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং), মো. মোফাচ্ছেল হক, ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজের পরিচালক অভিমন্যু সাহা,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেডিও টুডের হেড অব স্টেশন বিশ্বজিৎ পাল।

অনুষ্ঠানটি ছিল মা দিবস উপলক্ষে মায়েদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন, যেখানে বক্তারা মা-বাবার প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...