সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কূটনৈতিক ব্যর্থতার সমাধান দেবে মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাসি

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশ-ভারত তিস্তা ইস্যু থেকে শুরু করে রোহিঙ্গা ইস্যু বা যে বিষয়গুলোতে কূটনীতিক সম্পর্ক কাজে আসছেনা, সেসব ইস্যু মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাসির মাধ্যমে সমাধান করা যাবে। এখানে সাংবাদিকদেরই মূলত কূটনৈতিকের ভূমিকা পালন করতে হবে।’

সোমবার ভারতের এস.আর.এম সিকিম ইউনিভার্সিটির আমন্ত্রণে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক বিদ্যায়াতনিক সেশনে গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের শিক্ষক প্রশান্ত কুমার শীল।

তিনি বলেন, ‘কূটনৈতিক আলোচনায় দুটো রাষ্ট্র যখন কোনো ইস্যু নিয়ে সমঝোতায় আসতে পারেনা, তখন মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাট বলতে মূলত সাংবাদিকরাই। বৈশ্বিক শান্তি রক্ষায় মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাসি খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রতিটি প্রান্থে প্রতিবেশী দেশ বা সংঘাতপূর্ণ দেশসমূহের সুসম্পর্কের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। ভবিষ্যত সাংবাদিকতা বিনির্মানেও মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাসি আলাদা ক্ষেত্র তৈরি করতে পারে।’

গণমাধ্যম ও যোগাযোগের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা এই গবেষক আরো বলেন, ‘মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাসি আমাদের সমাজেও প্রয়োগ করা যায়। সমাজ কিংবা দেশের অমিমাংসিত বিষয়গুলো এর মাধ্যমে সমাধান করা যেতে পারে। ভবিষ্যতে সাংবাদিকতার শিক্ষক-শিক্ষার্থীদের কাছে এই মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাসি একটি বড় ক্ষেত্র হিসেবে আবির্ভাব হবে। জনগুরুত্বপূর্ণ কিন্তু অমিমাংসিত ইস্যুগুলো সমাধানে এটিই হতে পারে সবচেয়ে ফলপ্রসূ পথ।’

‘মিডিয়া ব্রোকার ডিপ্লোম্যাসি: হোয়াট ক্যান ডিপ্লোমেটস লার্ন ফ্রম জার্নালিস্ট’ শীর্ষক দুই ঘন্টাব্যাপী এই সেশনে পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এস.আর.এম সিকিম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গবেষণা প্রবন্ধ উপস্থাপন শেষে শিক্ষার্থীর নানা প্রশ্নের উত্তর দেন প্রশান্ত কুমার শীল। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সাংবাদিকতা ও গণমাধ্যমের অধ্যয়নের মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে অবদান রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন যোগাযোগের গবেষণা বিষয়ে বিভিন্ন মডেল উপস্থাপন করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...