বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

প্ল্যাটফর্মে উঠে গেলো মালবাহী ট্রেন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওড়িশার কোড়াই স্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।

সোমবার (২১ নভেম্বর) সকালে ওড়িশার কোড়াই স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। সে সময় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের ওপরে উঠে যায়।

ভারতের পূর্ব উপকূলীয় রেলের পক্ষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওড়িশার ভদ্রক রেল ডিভিশনের ভদ্রক-কপিলাস রোড রেল সেকশনের কোড়াই স্টেশনে সোমবার সকাল ৬টা ৫৪ মিনিটে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ৫৪টি বগির মধ্যে ৮টি বগি কোড়াই স্টেশনের একটি প্ল্যাটফর্মে উঠে যায়।

জাজপুরের পুলিশ সুপার জানান, এই ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেলের পক্ষ থেকে জানা গেছে, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ভুবনেশ্বরমুখী লোকাল ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন যাত্রীরা। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে যায় ট্রেন।

ধাক্কার জোরে স্টেশনের ওভারব্রিজে উঠে যায় মালবাহী ট্রেনের একটি বগি। প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, রেলের চিকিৎসক দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...