সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাটিরাঙ্গায় আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামীলীগ-বিএনপি এর পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় আগামীকাল (২১ নভেম্বর) সোমবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২১ নভেম্বর সোমবার সকাল ৬ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার পৌরসভাস্থ মাটিরাঙ্গা বাজার ও তার আশেপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল মিটিং লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যাক্তির একসাথে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে উল্লেখীত স্থান সমূহে ফৌজদারী কার্যবিধী ১৮৯৮ এর ১৪৪ ধারায় আদেশ জারী করা হয়।

বিজ্ঞপ্তি তে আরো জানানো হয়, যে কোন প্রকার রাজনৈতিক প্রচারণামূলক কর্মকাণ্ড গ্রহণ করা যাবে না। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ এ ধারা ভাঙ্গার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আগামীকাল সোমবার বিএনপি কর্তৃক সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মাটিরাঙ্গা পৌরসভার সামনে জনসমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অন্যদিকে, পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করে দলটি। একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...