সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বান্দরবানে দুই উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো আরো সাতদিন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে দুই উপজেলায় আবারো ফের বাড়িয়েছে পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা। রুমা, রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাতদিন বাড়িয়ে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। এনিয়ে ৮ম দফায় বাড়ানো হলো নিষেধাজ্ঞা।

রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষরিত মাধ্যমে গণবিজ্ঞপ্তি নোটিশ জারি করা হয়।

নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ১৬ নভেম্বর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রে আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরত বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

মিয়ানমারের সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন ও ওই ইউনিয়ন–সংলগ্ন বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় গত ৯ অক্টোবর থেকে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, গত ১৭অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্ট কালের জন্য পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে দফায় দফায় পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...