সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রামগড়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের “পুতুল স্মৃতি মেধাবৃত্তি “প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পুতুল স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে রামগড় উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে।  

শনিবার (১৯ অক্টোবর)সকাল সাড়ে দশটায় পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিলাল দেবনাথের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক নিজাম উদ্দীন লাভলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রামগড় সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা,পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু কাওসার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের।

এছাড়া অভিভাবকদের পক্ষে মোঃ নুরুল আনোয়ার এবং শিক্ষার্থী ওমর ফারুক বক্তব্য রাখেন।

লেখাপড়ার প্রতি আগ্রহী হতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ দিয়ে দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন পুতুল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কো চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডাক্তার নিখিল চন্দ্র দেবনাথ।

আলোচনা সভা শেষে দশ হাজার টাকা করে দুই শিক্ষার্থী রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ওমর ফারুক ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহান ইভা প্রত্যেকে দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা মেধাবৃত্তি ও রামগড় অনাথালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার খরচের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

গত ১৪ আগষ্ট পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হুমাইরা রশিদ আঁখি, দ্বিতীয় স্থান অর্জনকারী রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শান্ত চন্দ্র দত্ত ও তৃতীয় স্থান অর্জনকার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাইসা ইসলামকে ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়।এছাড়া রামগড় উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম হতে ১০ম শ্রেণীতে ২য় ও ৩য় স্থান, ৬ষ্ঠ হতে ৭ম শ্রেণীতে এবং ৭ম হতে ৮ম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান লাভকারী ২৭ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষাবিদ রামেশ্বর শীল,নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রানী রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সংবাদকর্মী, শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...