শনিবার, ৮ আগস্ট ২০২৬

দুঃসময়ে মানুষ পাশে পান গ্রাম্য চিকিৎসকদের: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, “সাধারণ মানুষ জরুরী মুহুর্তে প্রাথমিক চিকিৎসা সেবা ডিপ্লোমা ও পল্লী চিকিৎসকদের কাছেই প্রথম পেয়ে থাকেন। গ্রামগঞ্জে ছড়িয়ে থেকে পল্লী চিকিৎসকরাই স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা দেন। করোনার সময় ডিপ্লোমা ও পল্লী চিকিৎসকরা মানুষের পাশে থেকেছেন, তাতে মানুষ সাহস পেয়েছে। এভাবে দুঃসময়ে মানুষ পাশে পান গ্রাম্য চিকিৎসকদের।”

আজ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়ায় ডিপ্লোমা ও পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, চট্টগ্রাম জেলা ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. রশিদ আহমদ, প্রধান উপদেষ্টা ডা. শুভময় চৌধুরী, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ডা. পংকজ দে, প্রাথমিক চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দাশ প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, “পল্লী চিকিৎসকরা যেমন দিনরাত ২৪ ঘন্টা মানুষের জন্য দরজা খোলা রাখেন, তেমনি গত ১৪টি বছর আমার দরজাও সকলের জন্য খোলা রেখেছি। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমার জন্য আপনাদের দরজাটি খোলা রাখবেন।”

মতবিনিময় সভা শেষে রাঙ্গুনিয়া উপজেলার ১৯১ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ, স্মার্ট কার্ড ও হেলথ কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সির সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, মোহাম্মদ ইদ্রিছ আজগর চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, মাস্টার আসলাম খান, ডা. মোহাম্মদ সেলিম, জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। পরে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন ড. হাছান মাহমুদ এমপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...