মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মাইজভাণ্ডারী একাডেমীর দুইদিন ব্যাপী সুফি সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী একাডেমীর উদ্যােগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুইদিন ব্যাপী ৭ম জাতীয় সুফি সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন সুফি সম্মেলন উদযাপন পরিষদ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দুইদিন ব্যাপী ৭ম জাতীয় সুফি সম্মেলন আগামী ১৭ ও ১৮ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্স্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য সম্মেলনে মোট চারটি একাডেমিক সেশনে উনিশটি প্রবন্ধ উপস্থাপন করবে। শুরুতে উদ্বোধনী ও শেষের দিনে সমাপনী অনুষ্ঠান ও সুফি সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে সম্মেলন সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর এম সিকান্দর খান।

এসময় বক্তারা বলেন, ২০০২ সালে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টে’র বুদ্ধিবৃত্তিক উদ্যোগে সৃষ্ট ‘মাইজভাণ্ডারী একাডেমি’ একটি সুফি গবেষণামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারীয়া ত্বরিকা, পবিত্র কোরআন, হাদীস ও নির্ভরযোগ্য ইতিহাস বিষয়ক গবেষণার জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সুফিবাদের প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় বিগত ২০১০ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক সুফি সম্মেলনের আয়োজন করে আসছে। ইতোমধ্যে ২টি জাতীয় ও ৪টি আন্তর্জাতিক সুফি সম্মেলন আয়োজন করেছে। বিগত সম্মেলনসমূহে দেশবরেণ্য ও খ্যাতিমান উলামা মাশায়েখ ও শিক্ষাবিদ ছাড়াও মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, মিশর, সুদান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশের সুফি স্কলারগণ উপস্থিত ছিলেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটার্স, সাউথ-ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম শমসের আলী, এস জেড এইচ এম ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম এমডি জাফর, ৭ম জাতীয় সুফি সম্মেলন উদযাপন পর্ষদের আহ্বায়ক ও চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ.বি আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ, একই বিভাগের সহযোগি অধ্যাপক ড. হাফেজ মাওলানা মুহাম্মদ নুর হোসাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুর্শিদুল আলম ও প্রভাষক মো. জিবরান আলম, প্রফেসর আবু তাহের, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব ও এস জেড এইচ এম ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম ও ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...