মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দ্বিতীয় রাউন্ডেই বাদ আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

ফিফা ২৩’র ভবিষ্যদ্বাণী ছিল এ রকম—‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে।’ তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম ক্যাহিলের অভিমত, ‘কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা নয়, ব্রাজিলই তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।’ ক্যাহলি আরও যোগ করেন, দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজবে আর্জেন্টিনার।

অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বললেন, ‘ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকালে দেখবেন, তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার উন্মেষ ঘটাচ্ছে।’ ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, শেষ ষোলোয় সৌদি আরব আর কাতার খেলবে। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দিতে পারে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের আর দিন পাঁচেক বাকি। আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথমবারের মতো এবারই বসতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ প্রদর্শনী। বিশ্বকাপকে সামনে রেখে কাতার তৈরি করছে একাধিক দৃষ্টিনন্দন নতুন স্টেডিয়াম। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্টেডিয়ামগুলো একইসঙ্গে সর্বাধুনিক প্রযুক্তিরও সর্বোত্তম ব্যবহার করবে।

আগামী ২০ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে কাতারের বৃহত্তম শহর আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। আরবের সংস্কৃতি ও ঐতিহ্য তাঁবুর আদলে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। ধারণা করা হচ্ছে, এবার বিশ্বকাপ উপভোগ করতে কাতারে আসবেন প্রায় ১৫ লাখ বিদেশি অতিথি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...