মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শপথ নিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ সদস্যরা

অনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে অফিস করবেন রোববার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ নব নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। একইসঙ্গে শপথ নিয়েছেন সারাদেশের আরও ৫৮ জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরাও।

আজ সোমবার (১৪ নভেম্বর) সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ান।

চেয়ারম্যান ছাড়াও চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিতরাও শপথ নিয়েছেন। জেলা পরিষদের সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

চট্টগ্রামে নব রির্বাচিত সদস্যরা হলেন, প্রদীপ রঞ্জন চক্রবর্তী (মিরসরাই), ছিদ্দিকুর রহমান (সন্দ্বীপ), আমম দিলশাদ (সীতাকু-), আখতার উদ্দীন মাহমুদ পারভেজ (ফটিকছড়ি), এইচ এম আবরহাম দুলাল (হাটহাজারী), কাজী আব্দুল ওহাব (রাউজান), আবুল কাশেম চিশতী (রাঙ্গুনিয়া), মো. এমরান (বোয়ালখালী), দেবব্রত দাশ দেবু (পটিয়া), আবু আহমদ চৌধুরী জুনু (চন্দনাইশ), ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ (কর্ণফুলী), এস এম আলমগীর চৌধুরী (আনোয়ারা), আবদুল আলীম (সাতকানিয়া), মো. এরফানুল করিম চৌধুরী (লোহাগাড়া) ও নুরুল মোস্তফা সিকদার (বাঁশখালী)।

উল্লেখ্য ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিতের বিপুল ভোটে পরাজিত করে ২ হাজার ৫৭৪ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন হন আওয়ামী লীগের এটিএম পেয়ারুল ইসলাম।

শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী-দেশরতœ জননত্রেী শেখ হাসিনা আমাদেরকে শপথ পরিয়েছেন। আমি সর্বপ্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।

মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করেছেন। আমি যেদিন নির্বাচিত হয়েছি-সেদিনও বলেছি-আমি প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেবো। নিজের সর্বশক্তি দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।

আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হলেও প্রকৃত পক্ষে একজন সেবক হিসেবে নগর থেকে গ্রামের প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত কাজ করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...