রবিবার, ৯ আগস্ট ২০২৬

ভালোবাসাকে অটুট বাঁধনে জড়াতে কাপ্তাইয়ে “লাভ লক” উদ্বোধন

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

পর্যটন শহর হিসাবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন প্যানোরোমা জুম রেস্তোরাঁর অভ্যন্তরে রিভার ভিউ পার্কে অত্যন্ত মনোমুগ্ধকর “লাভ লক” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাপ্তাই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এর উদ্বোধন করেন। এইসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং সহ হাসপাতালে কর্মরত বিদেশী চিকিৎসক এবং ব্যাটালিয়ন এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপ্তাই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ জানান, পৃথিবীর বিভিন্ন দেশে ভালবাসার নিদর্শন স্বরুপ লাভ লক সুপরিচিত। কর্ণফুলীর কোল ঘেঁষে অত্যন্ত নৈসর্গিক পরিবেশে স্থাপিত এই লাভ লক টির সৌন্দর্য যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, এই লাভ লক এর মাধ্যমে কাপ্তাইয়ের পর্যটন শিল্পকে ভ্রমন পিপাসুদের কাছে আরোও সুপরিচিত করে তোলা যাবে।

কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের লাভ লকে তালা লাগানোর মধ্য দিয়ে শুরু হয় যার সমাপ্তি হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে। কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন এর সদস্য ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

উক্ত অনুষ্ঠানে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং সহ বিজিবির সদস্য ও তাঁদের পরিবারবর্গ এবং হাসপাতালে কর্মরত দেশী ও বিদেশি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন এই লাভ লক টি কাপ্তাই পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করছেন বিজিবির কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...