মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় অনাবাদী সাড়ে ৩ একর কৃষিজমি খাস করলো প্রশাসন

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া উপজেলায় ৩ বছরের অধিক সময় ধরে কৃষিজমি অনাবাদী করে ফেলে রাখায় ৫টি ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন মোট ৩ একর ৫১ শতক কৃষিজমি খাস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকে দিনভর উপজেলা প্রশাসন ও রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়েছে।

এ অভিযানে উপজেলার টিসি হাট ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ৭৭ শতক, কাউখালী ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ৭৪ শতক, ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১ একর ও শিলক ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১ একরসহ ৫টি ইউনিয়ন ভূমি অফিসের মোট ৩ একর ৫১ শতক অনাবাদী জমি খাস করে সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, দেশের আবাদযোগ্য সব জমি আবাদের আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে জমি অনাবাদী না রাখতে উপজেলার সর্বস্তরের ভূমি মালিকদের অবহিত করার পাশাপাশি ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯২ (১) (গ) ধারা অনুসারে কোন কৃষি জমি পরপর তিন বছর অনাবাদী রাখা হলে তা খাস করার বিধান রাখা হয়েছে বলে অবহিত করা হলেও জমি অনাবাদী রাখায় উপজেলা প্রশাসন ও রাজস্ব প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে মোট ৩ একর ৫১ শতক কৃষিজমি খাস করা হয়েছে। অভিযানে খাস করা এসব জমিতে লাল পতাকা উত্তোলন করে গণ-বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম জানান, “পুঁজিবাদের এ যুগে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়। চলমান বৈশ্বিক সংকটের প্রভাব সব দেশেই পড়েছে। আর এ সংকট মোকাবেলায় খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন ছাড়া কোন বিকল্প নেই। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন যাবত মাননীয় প্রধানমন্ত্রী অনাবাদী জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিচ্ছেন। ইতোপূর্বে সকলকে বিভিন্নভাবে এ বিষয়ে অবহিত করা হলেও জমি অনাবাদী রাখায় উপজেলা প্রশাসন ও রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গতঃ এর আগে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় “জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জমিই আবাদের বাইরে রাখা যাবে না” বলে দেশের আবাদযোগ্য সব জমি আবাদের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...