বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

আলেশা মার্টে বাজাজ মোটরসাইকেল কিনতে অর্ডার দেওয়ার পর মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়ে বাদীকে টাকার পরিবর্তে এক লাখ আঠারো হাজার টাকার একটি চেক দেওয়া ও লিগ্যাল নোটিস পাঠিয়েও টাকা না পাওয়ায় চেক প্রতারণার মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার এবং এক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার ৮ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবীর এর আদালত এ আদেশ প্রদান করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান।

তিনি আরো বলেন, মামলা পরবর্তীতে বিচারক আসামিদের আদালতে হাজির হওয়ার সমন জারি করার পরও আসামিরা আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, বিগত সেপ্টেম্বরে মোঃ আবুল বাশার নামের এক গ্রাহক আলেশা মার্টের বিজ্ঞাপনে ‘আকৃষ্ট হয়ে’ বাজাজ মোটরসাইকেল কিনতে অর্ডার দিলেও মোটরসাইকেল দিতে ব্যর্থ হয় আলেশা মার্ট কর্তৃপক্ষ। পরে বাদীকে টাকার পরিবর্তে ১ লাখ ১৮ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। পরবর্তীতে চেকের টাকা তুলতে বাদী মোঃ আবুল বাশার নিজের ব্যাংক হিসাবে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। এরপর উকিল নোটিস পাঠিয়েও টাকা না পাওয়ায় মামলা করতে বাধ্য হন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী আবুল বাশার জানান, তিনি একজন ছাত্র ও চাকরিপ্রার্থী হওয়ায় চলাচলের সুবিধার্থে ধার করা টাকায় মোটরসাইকেল কিনতে টাকা দেন তিনি। কিন্তু আলেশা মার্ট কর্তৃপক্ষ মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়। এরপর তাকে একটি চেক দেওয়া হলেও তাও ব্যাংকে প্রত্যাখ্যাত হওয়ায় মামলার আশ্রয় নিতে হয়। পরবর্তীতে টাকা বা মোটরসাইকেল দিয়ে দিলে আসামিদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...