বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসেই বিশ্বে জনসংখ্যা হবে ৮০০ কোটি

নিজস্ব প্রতিবেদক

একটি নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে বিশ্ব জনসংখ্যা। চলতি মাসের মাঝামাঝি অর্থাৎ ১৫ নভেম্বর নাগাদ বিশ্বব্যাপী মানব জনসংখ্যা ৮ বিলিয়নে (৮০০ কোটি) পৌঁছাবে বলে জানিয়েছে জাতিসংঘ। এর ফলে আগামী দশকগুলোতে বাড়তে থাকবে আঞ্চলিক বৈষম্য। এছাড়া বৈশ্বিক শ্রম বাজার ও জাতীয় পেনশন পদ্ধতির ওপরও প্রভাব পড়বে।

জাতিসংঘের বরাতে বার্তা সংস্থা এএফপি বলছে, ১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্যা ছিল ৪ বিলিয়ন। অর্ধ শতাব্দীরও কম সময়ে দ্বিগুণ হলো এ সংখ্যা। তবে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা অনুসারে খুব শীঘ্রই মানুষের সংখ্যা দ্বিগুণ হবে না।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) মতে, বিশ্বব্যাপী জনসংখ্যা ২০৬৪ সালের মধ্যে সর্বাধিক বৃদ্ধি পাবে, তবে তা ১০ বিলিয়নে পৌঁছাবে না এবং ২১০০ সালের মধ্যে ৮ দশমিক ৮ বিলিয়নে নেমে আসবে। এর ফলে ক্রমহ্রাসমান জনসংখ্যা হতে পারে পরবর্তী বড় চ্যালেঞ্জ।

এদিকে ভারত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে, এমনটাই বলছে ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট-২০২২। চীনের ১ দশমিক ৪ বিলিয়ন জনসংখ্যা শেষ পর্যন্ত হ্রাস পেতে শুরু করবে এবং ২০৫০ সালের মধ্যে তা ১ দশমিক ৩ বিলিয়নে নেমে আসবে। শতাব্দীর শেষ নাগাদ, চীনে জনসংখ্যা মাত্র ৮০০ মিলিয়নে নেমে যেতে পারে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রধান নাটালিয়া কানেম বলেন, ৮০০ কোটি মানুষ মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। এসময় বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং মা ও শিশুমৃত্যু কমে আসার প্রশংসা করেন তিনি।

কানেম আরও বলেন, আমি বুঝতে পারছি, সবাই এটিকে উদ্‌যাপন নাও করতে পারে। অতিরিক্ত জনসংখ্যা নিয়ে অনেকেই উদ্বিগ্ন, এক্ষেত্রে আমি বলতে চাই, মানবজীবনের নিছক এই সংখ্যা কোনো ভয়ের কারণ নয়।

রকফেলার ইউনিভার্সিটির ল্যাবরেটরি অব পপুলেশনসের জোয়েল কোহেন বলেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমরা কি অনেক বেশি হয়ে গেলাম? আমি তেমনটা মনে করি না।

২০৫০ সালে ভারত ও চীনের পর তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ হবে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...