বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বছরের শেষ চন্দ্রগ্রহণের দেখা মিলবে বিকেলে

নিউজ ডেস্ক:

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দীর্ঘক্ষণ দেখা যাবে এ গ্রহণ। তবে পৃথিবীর সব প্রান্তে নয়; কেবল উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দেখা যাবে এ চন্দ্রগ্রহণ। ভারতেরও বিভিন্ন প্রান্তে চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানা গেছে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখা যাবে।

রোববার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় পৃথিবীর ছায়ার গভীর অংশে প্রবেশ করে চাঁদ। নাসার পক্ষে জানানো হয়েছে, মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এ সময় চাঁদের রং লাল দেখাবে। আবারও তিন বছর পর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর তা ঘটবে ২০২৫ সালের ১৪ মার্চ।

এদিকে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দুপুর ২টা ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৩টা ৪৬ মিনিট থেকে। এ গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে।

ভারতের বিভিন্ন শহরে চন্দ্রগ্রহণ দেখা যাবে, যার মধ্যে রয়েছে কলকাতাও। কলকাতায় বিকেল ৪টা ৫২ মিনিটে গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৫৫ মিনিট নাগাদ। সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে।

এছাড়া দিল্লিতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ২৮ মিনিটে। সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩১ মিনিটে। গ্রহণ চলবে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। দিল্লির মতো মুম্বাইতেও আংশিক গ্রহণ দেখার সুযোগ মিলবে। এ বাণিজ্য নগরীতে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে গ্রহণ দেখা যাবে। আংশিক গ্রহণ দেখা যাবে বেঙ্গালুরুতেও। সেখানে ৫টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভালো দেখা যাবে ৫টা ৫৭ মিনিটে। নাগপুরে আংশিক গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।

কলকাতার পাশাপাশি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে শিলিগুড়ি, কোহিমা, আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর ও পাটনাতেও। শিলিগুড়িতে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৪৯ মিনিট নাগাদ। কোহিমায় গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ২৩ মিনিটে। বিকেল ৪টা ২৯ মিনিট নাগাদ সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে। আগরতলায় গ্রহণ শুরু বিকেল ৪টা ৩৮ মিনিটে। বিকেল ৪টা ৪৩ মিনিটে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে।

বিকেল ৪টা ৩৬ মিনিটে গুয়াহাটিতে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে। ভুবনেশ্বরে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৯ মিনিটে। পাটনায় বিকেল ৫টা ৬ মিনিটে সবচেয়ে ভালো পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। নয়ডা, গুরুগ্রাম, চণ্ডিগড়, হায়দরাবাদ, চেন্নাই ও শ্রীনগরে দেখা যাবে আংশিক গ্রহণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...