রবিবার, ২৬ জুলাই ২০২৬

৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে: আ.জ.ম. নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নগরীর প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা-প্রতিটি অলি-গলি, পাড়া- মহল্লায় ব্যাপক হারে প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। সভায় আজকের পর থেকে প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় মাননয়ি প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে প্রচার-প্রচারনার অংশ হিসেবে মিছিল-মিটিং জনসভা শুরু করার জন্যর বলা হয়েছে। একই সাথে দলের ঐক্য ও সংহতি রক্ষা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহানগীর ৬টি সংসদীয় আসন উপহার দেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ শুক্রবার( ৪ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত দেয়া হয়।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিএনপি- জামাত অপশক্তির ছায়া তারা পেছন দরোজা দিয়ে ক্ষমতায় গিয়ে এদেশকে পাকিস্তান বানাতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাই তাদের বিরুদ্ধে হুশিয়ার এবং সাবধান। তিনি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন বলেন, আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের ঐতিহাসিক জনসভা প্রমাণ করবে এই চট্টগ্রাম আওয়ামী লীগের দূর্জয় ঘাঁটি। তিনি বলেন, যুগে যুগে চট্টগ্রাম বিপ্লব ও পরিবর্তনের বার্তা শুনিয়েছেন। মাস্টার দা সূর্যসেন, কাজেম আলী মাস্টার, মনিরুজ্জামান ইসলামাবদী, এম. এ. আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম.এ হান্নান, এম. এ. মান্নান, আখতারুজ্জামান বাবু ও এবিএম মহিউদ্দিন চৌধুরী এই বীর চট্টলা থেকে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তাই, আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসবেন এবং জাতিকে সুবার্তা দেবেন। এ আগমনকে উপলক্ষ করে মহানগরের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে ব্যাপক হারে প্রতিটি অলি-গলি, পাড়া- মহল্লায় জনসভার ব্যাপক প্রচারণা চালিয়ে জনসভাকে স্মরণকালের জনসমুদ্রে পরিণত করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হল।

তিনি আরো বলেন, আমাদের ঐক্য ও সংহতি রক্ষা করে এই চট্টগ্রামকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি সংসদীয় আসন উপহার দিতে হবে। এক্ষেত্রে আমাদের মত ও বিভেদ পরিহার করে আবার একাত্তরের মতোই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি যতই টালবাহানা করুক না কেন, তাদেরকে নির্বাচনে আসতে হবে। না এলে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি আরো বলেন, দীর্ঘ ১০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ঘিরে চট্টগ্রামে চারিদিকে আনন্দের বন্যা বইছে। ৪ ডিসেম্বরের জনসভাকে সার্বিকভাবে সফল করার লক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন হল (আইসিসি) এ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিট, ইউনিয়ন এবং আওয়ামী লীগের সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক দলীয় কাউন্সিলর, উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ সকল উপজেলার চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, স্থানীয় সাংসদ, মাননীয় মন্ত্রী ও মেয়র সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিক নির্দেশনা প্রদান করবেন। সেই প্রতিনিধি সভায় তালিকাভূক্ত কার্ডধারী নেতৃবৃন্দরা যথাসময়ে হলে প্রবেশ করতে পারবেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব আবদুচ ছালাম, শফিক আদনান, আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমশের, এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, মাহাবুবুল হক মিয়া, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, দিদারুল আলম চৌধুরী, জোবায়েরা নার্গিস খান, আব্দুল আহাদ, মো. আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনছুর, গাজী শফিউল আজিম, নুরুল আবছার মিয়া, কামরুল হাসান বুলু, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী, সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মো. ইলিয়াছ, হাজী বেলাল আহমেদ সহ ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড এবং সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...