মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।  গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার (৪ নভেম্বর)সকাল থেকে দুপুর পর্যন্ত  মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুর মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নে হঠাৎ অজ্ঞাত স্থান থেকে ছুটে এসে রাস্তাঘাটে যেখানে যাকে পেয়েছে সেখানেই তাকে কামড়ে দিয়েছে। এভাবে লোকজনকে কামড়ে পাগলা কুকুরটি পূর্ব দিকে ছুটে যায়। কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়। আহতরা হলেন, জান্নাতুল পুস্পা ( ৫), নেপাল (৪৫), আমান উল্লাহ (১৭), হাসান উল্লাহ (১৭).মাসুদুর (১৩). ফয়েজ ( ১৯), হাসান (৩৫), সিহাব( ১০), ডেইজি আক্তার (৩৮), উত্তম আলী (৫২) ও আবিদ ( ৮)। উপরোক্ত চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। আহতদের প্রত্যেকের বাড়ি মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...