মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে

ঘূর্ণিঝড় ভেসে আসা দুটি মহিষ লুকিয়ে রাখায় জরিমানা, মহিষ উদ্ধার

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ঘূর্ণিঝড়ে ভেসে আসা দু’টি মহিষ লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় অভিযান কালে মহিষ দুটি উদ্ধার করার পাশাপাশি দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জলোচ্ছ্বাসে ভাসানচর ও উড়িরচর থেকে সীতাকুণ্ডে বেশ কিছু মহিষ ভেসে আসে। বিভিন্ন সময় এসব মহিষ উদ্ধার করে সর্বমোট ১৯১টি মহিষ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া হয়। এরপরও কিছু মহিষ স্থানীয়রা লুকিয়ে রাখে। বুধবার রাতে সোনাইছড়ি সাগর উপকূলে এভাবেই লুকিয়ে রাখা দুটি মহিষের সন্ধান পেয়ে রাত ১১টার দিকে তিনি সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে বন্ধ থাকা মাবিয়া শিপইয়ার্ডের ভেতর থেকে একটি মহিষ উদ্ধার করে। সেটি লুকিয়ে রাখায় ইয়ার্ডের কেয়ার টেকার আবু সালেককে ৩০ হাজার টাকা এবং শাহাজাহান শিকদার নামক অপর এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং মহিষ দুটি উদ্ধার করেন। এ মহিষগুলোও প্রকৃত মালিককে ফেরত দেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন।

উল্লেখ্য , ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভাসানচর, উড়িরচর, হাতিয়া ও সন্দ্বীপের উপকুল থেকে বেশ কিছু মহিষ সীতাকুণ্ড সাগর উপকূলে ভেসে আসে। শুরু থেকেই এসব মহিষ স্থানীয় ইউপি চেয়ারম্যানদের জিম্মায় নিতে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন ছিলেন বেশ তৎপর। তিনি জানান,এসব মহিষ সীতাকুণ্ডের জনগণের জন্য আমানত স্বরুপ। তিনি মহিষের মালিক পক্ষকে যথাযথ প্রক্রিয়া শেষে মহিষ গুলো ফেরত দিতে ছিলেন বদ্ধপরিকর।

তিনি বলেন, আমরা অফিসিয়ালি ১৬১টি মহিষের হিসেব পেলেও উদ্ধার হয়েছে ১৯১টি। কিছু মহিষ পরে ভেসে এসেছে এর মধ্যে দুটি মহিষ বাচ্চা দিয়েছে এবং কিছু মহিষের সন্ধান পরে পাওয়া গিয়েছে।

ইতিমধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মালিক পক্ষকে সীতাকুণ্ড থেকে উদ্ধার হওয়া সকল মহিষ বুঝিয়ে দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...