মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খুনের দায়ে যুবকের যাবজ্জীবন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে মাংরক ম্রো হত্যা মামলায় মংছা চিং মারমা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে ১০ হাজার টাকা জরিমানার দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর ) বান্দরবান জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় প্রদান করেন।

দণ্ডিত মংছা চিং মারমা (২৮) লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকার অংক্য থোয়াই মারমার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ইকবাল করিম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ জুলাই লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকায় বর্গাচাষি ডোমং মারমা ও কহ্লোঅং মারমার নিকট হতে বর্গাচাষের টাকার জন্য যায় নিহত মাংরক ম্রো।এর পর ২৮ জুলাই পর্যন্ত বাসায় না ফেরায় নিহত মাংরক ম্রোর পরিবার বর্গাচাষি ডোমং মারমার সাথে যোগাযোগ করলে তিনি বর্গা চাষের ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে ২০১৭ সালের ২৭ জুলাই বাড়র উদ্দেশ্যে রওয়ানা দেয় বলে জানান। পরে এই ঘটনায় স্থানীয় লোকজন সন্দেহ জনক মংছা চিং মারমাকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ্দ করে। জিজ্ঞাসাবাদে

মংছা চিং মারমার (২৮) স্বীকার উক্তি অনুযায়ী লামা ফাঁসিয়া খালী ইউনিয়নের মুরুংঝিরির আগা এলাকার ঝিড়ির পাশ হতে মাংরক ম্রো”র মাথা বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে ২০১৭ সালের ১ আগষ্ট নিহত মাংরক ম্রো’র ছেলে মেনতাম ম্রো বাদি হয়ে লামা থানায় হত্যা মামলা দায়ের করার প্রেক্ষিতে স্বাক্ষীদের স্বাক্ষ্য ও মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহি ভুইয়া এই রায় প্রদান করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...