বুধবার, ২৯ জুলাই ২০২৬

সকল সংকীর্ণতা পরিহার করে দলীয় ঐক্যের ভিত্তিকে শক্তিশালী করতে হবে: আ.জ.ম নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট এবং ৩রা নভেম্বর জেল হত্যা দিবস এবং ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যাকারী অপচেষ্টাকারীরা একই সূত্রে বাঁধা। এরা এখনো সক্রিয়। এদের আমরা নিমূর্ল করতে পারি নাই বলেই আমরা কেউ নিরাপদ নয়। এদের নির্মূল করতে পারলেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং শান্তি ও সাম্য নিশ্চিত হবে।

আজ বৃহস্পতিবার জেল হত্যা দিবস পালনোপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন , আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শত্রুরা চারিদিকে বাংলাদেশকে ঘিরে ফেলতে চাই। এরা যাদের পৃষ্ঠপোষকতা পাচ্ছে তাদের মধ্যে যারা আছেন তাদেরকে আমরা চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে লড়াইয়ের শুভ সূচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ৪ঠা ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানে যে নির্দেশনা দেবেন তাকে অনুসরণ করেই আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন সকল সংকীর্ণতা পরিহার করে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি তাদের ঐক্যবদ্ধ শক্তিই আমাদেরকে সামনের পথ দেখাবে। এই দৃঢ় প্রত্যয়ে বলীয়ান হয়ে তৃণমূল স্তর থেকেই দলীয় আদর্শে যারা বিশ্বাসী এবং ব্যক্তিক সংকীর্ণতার উর্দ্ধে আছেন তাদেরকে নিয়েই দলকে সংগঠিত করতে হবে। তাহলেই আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠায় আমাদের দৃঢ় অঙ্গীকার। তিনি আরো বলেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে আমরা যথার্থভাবে স্মরণ করছি না। আমি চাই এদেরকে যথার্থভাবে স্মরণ করার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বের শিকড়কে খুঁজে পাবো। অনেকেই দাবি করেছেন এই দিন থেকে রাষ্ট্রীয় দিবস পালন করা হোক। আমি মনে করি এই দিনটি প্রতিদিন আমাদের অন্তরে থাকবে। কারণ তারাই আমাদের বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন। তিনি আরো বলেন, আমরা ব্যর্থ হয়েছি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা ভূমিকা, মূল্যায়ন এবং অবদানকে মানুষের ঘরে ঘরে পৌছে দিতে যদি তা পারতাম আজ জিয়াউর রহমানের মত একজন কুখ্যাত স্বাধীনতা বিরোধীকে সামনে রেখে বিএনপি ও জামাত যেভাবে স্বাধীনতা বিরোধী অপকর্ম চালিয়ে যাচ্ছে তাকে প্রতিহত করতে পারতাম। এই সত্যটিকে আমাদেরকে উপলদ্ধি করতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সুযোগে এবং সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে যে মুদ্রাস্ফ্রীতি হচ্ছে তাতে আমরাও সংকটে আছি। এই সংকট কেনো হলো, কি কারণে হচ্ছে তা জনগণকে বুঝাতে হবে। এই সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন তার বার্তা জনগণের কাছে পৌছাতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন, চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য এড. ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মো: হোসেন, আবু তাহের, মো: শহিদুল আলম, নির্বাহী সদস্য রোটারিয়ান মো: ইলিয়াছ, থানা আওয়ামী লীগের মোমিনুল হক, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মো: জাকারিয়া, মো: জানে আলম। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, এম জহিরুল আলম দোভাষ, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য হাসান মাহমুদ শেমসের, চন্দন ধর, আবদুল আহাদ, ডা: ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য কামরুল হাসান ভুলু, মহব্বত আলী খান, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, হাজী বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী, থানা আওয়ামী লীগের হাজী সুলতান আহমদ চৌধুরী, কাজী আলতাফ হোসেন, হাজী ছিদ্দিক আলম, আলহাজ্ব ফিরোজ আহমেদ, সাহাব উদ্দিন আহমেদ, আনছারুল হক, মো: আবু তাহের, মো: মঈন উদ্দিন, এ এস এম ইসলাম, টিংকু বড়ুয়া, হাজী ইলিয়াছ সহ ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...