মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামের খাস্তগীর স্কুল থেকে শুরু হল প্রীতিলতা চলচ্চিত্রের প্রচার কার্যক্রম

চট্টগ্রাম নিউজ ডটকম:

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা চট্টগ্রামের গর্ব প্রীতিলতা ওয়াদ্দেদার এর উপর নির্মিত চলচ্চিত্র বীর কন্যা প্রীতিলতার প্রচার কার্যক্রমের উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী

মেয়র বলেন, আমরা চট্টগ্রাম শব্দের সঙ্গে বীর চট্টগ্রাম শব্দটি ব্যবহার করি। এই বীর চট্টগ্রাম বলা হয় যাদের জন্য তাদের একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র হয়েছে এটি বড় আনন্দের খবর। চট্টগ্রামের মানুষ হিসেবে এবং সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এই চলচ্চিত্রের সার্বিক সফলতার জন্য আমি সব ধরনের সহযোগিতা করব।

শনিবার (২ নভেম্বর) চট্টগ্রাম খাস্তগীর স্কুল হল ও মাঠ থেকে এ প্রচার কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শিরীন আখতার। উপাচার্য বলেন, এ চলচ্চিত্রটি নির্মাণের সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই চলচ্চিত্রটি দেখানোর ব্যবস্থা করতে চাই আজ যে শিক্ষা প্রতিষ্ঠানে দাড়িয়ে আমি কথা বলছি সেই খাস্তগীর স্কুলেরই ছাত্রী ছিলাম আমি। আমি গর্বিত প্রীতিলতা ইস্কুলের ছাত্রী ছিলেন এবং আমিও এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। অনুষ্ঠানের পরিচালক প্রদীপ ঘোষ বলেন, এই চলচ্চিত্রটি শুধু চলচ্চিত্র নয়, এটি একটি আন্দোলন। চট্টগ্রামের বীরত্বের ইতিহাসের আছে তার কিছু বর্ণনা জনগণের মাঝে হাজির করছি রূপালি পর্দায়। আশা করি এই চলচ্চিত্র দেশের গন্ডি ছাড়িয়ে দেশের বাহিরেও দর্শক ভালোভাবে গ্রহণ করবে। প্রীতিলতার ছবি ও তাঁর স্মরণে আমরা ছাত্র/ ছাত্রীদের জন্য অর্ধেক মূল্যে টিকেটের ব্যবস্থা করেছি, যাহাতে এ প্রজন্ম প্রীতিলতা সম্পর্কে জানতে পারে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চলচ্চিত্রের নির্বাহী পরিচালক রিফাত মোস্তফা এবং পোশাক পরিকল্পক রাহানুমা তুলি। রানা দাশগুপ্ত বলেন, প্রীতিলতার আত্মদানের ৯০ বছর পর এ ধরনের একটি চলচ্চিত্র নির্মাণ ভীষণ সাহসিকতার পরিচয়। আমি বিশ্বাস করি দেশের জনগণ এবং ভারতের মানুষ এই চলচ্চিত্রটিকে দেখার জন্য অপেক্ষা করছে।

আয়োজনে আরো বক্তব্য রাখেন, এইচ এম স্টীল এন্ড ইন্ডাস্ট্রিজদের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সামসুদ্দোহা, ডা. খাস্তগীর স্কুলের প্রধান শিক্ষিকা শাহেদা আক্তার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...