বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আদালতের নির্দেশে কেইপিজেডে পাহাড় কাটা বন্ধ করলো প্রশাসন

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন অংশে শিল্পায়নের নামে পাহাড় কাটার দায়ে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কেইপিজেডে পাহাড় কাটার কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে হাইকোটের নির্দেশে পাহাড় কাটার বন্ধ করে দেয় আনোয়ারা উপজেলার প্রশাসন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন এ অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে কেইপিজেড কর্তৃপক্ষ পাহাড় দীর্ঘদিন ধরে কাটছে পাহাড়। মঙ্গলবার জেলা প্রশাসক মহোদয়ে নির্দেশে অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরিয়ান প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের অর্থায়নে স্থাপিত কেইপিজেড প্রকল্পের উদ্বোধন করেন। এরপর ২০০৯ সালের ২৩ নভেম্বর ৩৩টি শর্ত সাপেক্ষে কেইপিজেডকে পাহাড় কাটার অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর। শর্তানুযায়ী মোট প্রকল্পের ৫২ শতাংশ জমি সবুজায়ন, লেক রেখে বাকি ৪৮ শতাংশ জমিতে শিল্প স্থাপন ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নের কথা রয়েছে। ইতিমধ্যে ৪৮ শতাংশ বা এক হাজার ১৯২ একর জমির মধ্যে ৯৯০ একর শিল্প স্থাপন ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন করেছে কেইপিজেড। বাকি ২০২ একর জমি শিল্পায়নের জন্য প্রস্তুত করা হচ্ছে।

২০১১ সালের ২ অক্টোবর কেইপিজেডে ইয়ংওয়ান করপোরেশনের প্রথম কারখানা কর্ণফুলী সু ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়ে উৎপাদনে যায়। বর্তমানে কেইপিজেডে ইয়ংওয়ান করপোরেশনের সু ও টেক্সটাইল খাতের ২৭টি শিল্পকারখানা উৎপাদনে আছে। নতুন করে আরও ৪২টি কারখানা প্রস্তুত করা হয়েছে।

কেইপিজেড কতৃপক্ষের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের শর্ত লঙ্ঘন করে পাহাড় কাটার অভিযোগ উঠেছিল এর আগেও। ২০১২ সালের ২২ জানুয়ারি থেকে পর পর কয়েক দফা অভিযান চালিয়েছিলেন পরিবেশ অধিদপ্তরের তৎকালীন পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী। ওই সময় কেইপিজেড কর্র্তৃপক্ষকে পাহাড় কাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে সংবাদ সম্মেলন করে পাহাড় কাটার অভিযোগ নাকচ করে দেয় কেইপিজেড কতৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...