সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ডিসেম্বর মাস ঢাকা দখলে রাখবে আওয়ামী লীগ!

বিএনপির সাথে সংঘাত এড়িয়ে চলার কৌশল

শিবুকান্তি দাশ, ঢাকা

ডিসেম্বর মাস জুড়ে ঢাকা দখলে রাখবে আওয়ামী লীগ। ১০ ডিসেম্বর বিএনপি যে সমাবেশের ডাকা দিয়েছে তারা সে সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আল্টিমেটামও দিতে পারে।

তবে সেদিন যাতে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য কোন কর্মসূচী না রেখে দিনটিকে এড়িয়ে চলবে আওয়ামী লীগ।

দলের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, আগামী ডিসেম্বরের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আওয়ামী লীগ জেলা সম্মেলনের দিনেই বিশাল বিশাল জনসভা করার কৌশল নিয়েছে। তবে বিএনপি জেলা বা বিভাগে সমাবেশের ডাক দিলে আওয়ামী লীগ সে জেলায় সে তারিখে কোন সম্মেলন রাখবে না।

আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করেছে আওয়ামী লীগ। তার আগে দেশের সব জেলায় উপজেলায় মেয়াদ উর্ত্তীন কমিটিতে সম্মেলন করবে।

তাছাড়া পুরো ডিসেম্বর ঢাকায় রাজপথ দখলে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। সেই সময় রাজধানী ঢাকার প্রতিটি নির্বাচনী এলাকায় জনসভা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের।

আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গত শনিবার রংপুরে বিএনপির গণসমাবেশের দিনে রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি দেখে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলনেও জনসমাগম ছিল উল্লেখযোগ্য। অন্য জেলাগুলোর সম্মেলনেও প্রায় একই চিত্র ছিল। ফলে সংগঠনটির নেতৃত্ব মনে করছে, জেলা বা বিভাগীয় পর্যায়ে সমাবেশ ডাকলে তাতে বড় জনসমাগম ঘটবেই। তা বিএনপির বড় কোনো কর্মসূচির দিনে হলেও সফল হবেই।

অবশ্য এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাঁরা বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবেন না।

তাছাড়া আওয়ামী লীগ কখনোই পাল্টাপাল্টি কর্মস‚চিতে বিশ্বাস করে না। দলের ২২তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন জেলায় সম্মেলন হচ্ছে। আর জেলা সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীর উপস্থিাতি বিএনপির গণসমাবেশকেও ছাড়িয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেছেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে লাখো মানুষের সমাগম হয়েছিল। দেশের বিভাগীয় শহর গুলোতে বিএনপির চলমান গণসমাবেশের প্রেক্ষাপটে আলোচনায় আসা এই সম্মেলনকে ঘিরে অনেক দিন পর রাজধানীতে বড় ধরনের শোডাউনও হয়ে গেল।

এই সম্মেলনের ‘সাফল্যে’ আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা আগামীতে বিএনপির গণসমাবেশের দিনে যে কোনো জেলা সম্মেলন আয়োজনের কথা ভাবছেন।

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশের দিনে বরগুনা পৌরসভা ও থানা আওয়ামী লীগের প‚র্বনির্ধারিত সম্মেলন। আর এ সম্মেলন ঘিরে সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিাতি নিশ্চিত করার উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

বিএনপি ১২ নভেম্বর ফরিদপুরে গণসমাবেশ করবে। ওই দিন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেছেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে জনসভা করা হবে। এরই মধ্যে সেই প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে।

২৬ নভেম্বর কুমিল্লায় গণসমাবেশ করবে বিএনপি। ওই দিন পিরোজপুর জেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সম্মেলনেও ব্যাপক উপস্থিাতির প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন।

এ ছাড়া ১৯ নভেম্বর সিলেট ও ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশের দিনে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ যে কোনো জেলায় সম্মেলন আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে বিএনপির নেতাদের মতে, চারটি বিভাগীয় সমাবেশ করে তারা নেতাকর্মীদেরকে চাঙ্গা করে তুলতে পেরেছে। তারা আগামী ৫ নভেম্বর বরিশাল সমাবেশেও ব্যাপক নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামাতে প্রস্তুিত অব্যহত রেখেছে। সরকার তাদেরকে বাধা দিয়েও আর থামাতে পারবে না।

বিএনপি কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন সরকার এখন মরিয়া হয়ে মরন কামড় দিতে চায়। কিন্তু রাজপথে বাধা দিলে সরকার পতন আন্দোলন আরো তীব্র হবে। এই নেতা আরো বলেন, আমাদের নেতাকর্মীরা আর ভয় পায় না। সরকার যত মামলা হামলা দেবে কর্মীরা আরো গতিবেগ বাড়াবে।

জানাগেছে, মাঠ নেতাদেরকে আশ্বস্ত করা হচ্ছে, দল ক্ষমতায় গেলে, নিযাতিত নেতাকর্মীদের পাশে থাকবে। এখনো যাদের বিরুদ্ধে মামলা হামলা হচ্ছে দলের কেন্দ্রীয় নেতারা তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। তাতে করে নেতাকর্মীরা বেশ খুশি। তারা আশায় আশায় বুক বাধছে নতুন দিন আসবেই।

জাসদের সমাবেশে নেতারা:
আগামী নির্বাচনেও ১৪ দলীয় জোট বিএনটিকে মোকাবিলা করবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোট নেতারা বলেছেন, তাদের জোট ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জোটগতভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতকে মোকাবিলা করবে ১৪ দল।

নির্বাচনে জিতে আবারও তারা সরকার গঠন করবে। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেন।

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৪ দল ঐক্যবদ্ধ আছে। দেশ বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

স্বাধীনতাবিরোধীরা হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। বিজয়ের বন্ধনে আবদ্ধ থাকবো আমরা। শেখ হাসিনা একজন ব্যক্তি নন, তিনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতিনিধি। তিনি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমার দল ১৪ দলীয় জোটে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবো। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। দেশের সংকটকে পুঁজি করে স্বাধীনতাবিরোধীরা নির্বাচনকে বানচাল করতে চায়। তাদের মোকাবিলা করা হবে।

সমাবেশে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাণী পাঠ করে শোনান দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।

তিনি বলেন, আমরা শেখ হাসিনাকে তার বাণীর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ১৪ দল ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াত চক্র আমরা মোকাবিলা করতে পারবো। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবো।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নের ধরাবাহিকতা রক্ষা করতে হবে। বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, বিএনপি-জামায়াতকে ক্ষমতা থেকে কীভাবে নামাতে হয়, সেই অভিজ্ঞতা আমাদের আছে। এখন তারা সমাবেশ করে সরকার উৎখাতের হুমকি দিচ্ছে। আমরা তাদের দেখিয়ে নিতে চাই। ১৪ দলকে ধরে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্য ধরে রাখতে হবে। বিএনপি-জামায়াত দেশকে আবার উল্টো পথে নিয়ে যেতে চায়। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্য অটুট আছে। আওয়ামী লীগকে কাউয়া সামলাতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রেজাউর রশিদ খান, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, আনোয়ার হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...