সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শিক্ষার্থী বর্ষার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামালখাঁন ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ’র

নিউজ ডেস্ক

পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা প্রথম শ্রেণির ছাত্রী মারজানা হক বর্ষা (৭) এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন জামালখাঁন ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

শনিবার (২৯ অক্টোবর) রাতে নিহত বর্ষার বাসায় গিয়ে তার শোকাহত মাকে শান্তনা প্রদানকালে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি এ আহ্বান জানান।

এসময় নেতৃবৃন্দ বর্ষার পরিবারের খোজখবর নেন এবং সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মো. আইয়ুব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা পীরজাদা মো. মহরম হোসাইন, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মাসুদ, ওয়ার্ড আওয়ামী লীগ নুরুল আমিন টুকু, মোহাম্মদ পারভেজ, সাংবাদিক আমান বাদশা।

গত সোমবার (২৪ অক্টোবর) মারজানা হক বর্ষাকে পাশবিক নির্যাতন করার পর মুখ ও নাক চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ বস্তায় ঢুকিয়ে নালায় ফেলে দেয় হত্যাকারী মুদি দোকানদার লক্ষণ দাশ।

নিহত মারজানা হক বর্ষা চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা এলাকার আব্দুল হকের মেয়ে। সে কুসুমকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও নগরের জামালখান লিচুবাগান সিকদার হোটেলের পাশের বিল্ডিংয়ে পরিবারের সাথে বসবাস করতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...