সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নোরাকে অশালীনভাবে স্পর্শ, ফের উত্তাল নেটদুনিয়া

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি।

এ কারণেই ভারত ছাড়িয়ে তার পরিচিতি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। তবে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় ফের উত্তাল হলো তার নাম।

ভিডিওতে দেখা যায়, একই মঞ্চে গীতা কাপুর, নোরা ফাতেহি ও টেরেন্স লুইস। পাশাপাশি হলেও নোরার একটু পেছনে দাঁড়ানো লুইস। তারা একসঙ্গে নমস্কার করেন। কিন্তু নমস্কার করতে গিয়ে বাধে বিপত্তি। কারণ, হাত ওঠানোর সময়ে লুইস নোরার নিতম্ব স্পর্শ করেন। মূলত ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ প্রতিযোগিতার মঞ্চে এ ঘটনা ঘটে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর দারুণ সমালোচনার মুখে পড়েন লুইস। নেটিজেনরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। ২০২০ সালের এ ঘটনার ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ফের শুরু হয়েছে চর্চা। অবশেষে ওই দিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন লুইস।

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ প্রতিযোগিতার ওই মঞ্চের সঞ্চালক ছিলেন অভিনেতা মনীষ পাল। সম্প্রতি তার পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন কোরিওগ্রাফার লুইস। সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে লুইস বলেন, এটি স্বাভাবিক, সাধারণ পরিস্থিতি ছিল। মানুষ কেন এটিকে জটিল করছে বুঝতে পারছি না। ওই সময়ে বিচারক মালাইকা অরোরার কোভিড হয়েছিল। তার জায়গায় এসেছিলেন নোরা।

তিনি আরও বলেন, ওই দিন শত্রুঘ্ন সিনহা আর তার স্ত্রী এসেছিলেন। আমরা তাদের ভক্তিভরে প্রণাম করার চেষ্টা করছিলাম। ওই সময়ে কোনোভাবে নোরার গায়ে হাত লেগে থাকতে পারে! কিন্তু সত্যি আমি মনে করতে পারছি না, নোরার শরীরে আমার স্পর্শ লেগেছিল।

প্রসঙ্গত, বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। এ ছাড়াও আরও নতুন কিছু সিনেমা ও আইটেম গানে অভিনয় করছেন বলে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...