শনিবার, ৮ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে জোয়ারের পানিতে জলাবদ্ধতা, দূর্ভোগে মানুষ

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কর্ণফুলী নদীর পানি উপছে কয়েকটি গ্রামে ঢুকে পড়ে। এতে দূর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে জমির ফসল ও ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তা-ঘাট।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত মধ্য রাত থেকে জোয়ারের পানি গ্রামে ঢুকতে শুরু করে। উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েন। ফলে রান্না ও স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে সকালে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ।

জানা গেছে, নদী তীরবর্তী উপজেলার কধুরখীল, চরণদ্বীপ ও খরণদ্বীপ ইউনিয়ন ও পৌরসভার পশ্চিম গোমদন্ডী এলাকায় বাড়ির উঠান, রাস্তা-ঘাট প্লাবিত হয়। অনেকের দোকান পাটে পানি ঢুকে পড়ায় মালামাল নষ্ট হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। তবে পশ্চিম গোমদন্ডী এলাকায় মঙলবার সন্ধ্যা অবধি পানিতে নামেনি বলে জানিয়েছেন এলাকাবাসী।

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীর পানিতে প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, পশ্চিম গোমদন্ডী এলাকার দুই ওয়ার্ডের মানুষজন পানিবন্দি হয়ে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, নদী তীরবর্তী এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে। এ মূহুর্তে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলা যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...