বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো শতাধিক মহিষ 

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে ভেসে এলো অর্ধশতাধিক মহিষ।

মঙ্গলবার দুপুরে এই মহিষগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দাসহ শিপইয়ার্ডের মালিকরা। পরে পুলিশ মহিষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

তাদের ধারণা, ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে মহিষগুলো উপকূলীয় কোন ডেইরি ফার্ম অথবা চর এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে জোয়ারে পানিতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা (জোড়ামতল-পাক্কামসজিদ) ও কুমিরা ইউনিয়নের বিভিন্নস্থানে ভেসে আসে মহিষগুলো। ৪/৫টি শিপইয়ার্ডের কর্মচারীরা ও স্থানীয় ব্যক্তিরা মহিষগুলো উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেন তারা।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, চারটি ইয়ার্ডে প্রায় অর্ধশত মহিষ জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তিনি জানান, ইউপি সদস্যদের দিয়ে মহিষগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়দের মধ্যে অনেকে মহিষ নিয়ে লুকোচুরি খেলার চেষ্টা করছে। এর আগেও কয়েক বছর আগে কয়েকটি মহিষ জোয়ার পানিতে ভেসে এসেছিল। সেগুলো উদ্ধার করে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে মহিষের প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিষগুলো সন্দ্বীপ, হাতিয়া ও উরিরচর এলাকা থেকে ভেসে আসতে পারে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, মহিষগুলো সংরক্ষণ করা হবে। যারা মালিকানা দাবি করবে তাঁরা উপযুক্ত প্রমাণ দিয়ে মহিষগুলো নিয়ে যেতে পারবে।

এব্যাপারে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর জলোচ্ছ্বাসের কারণে সীতাকুণ্ডে যে সকল মহিষ ভেসে আসছে সেগুলো আমাদের কাছে আমানত স্বরুপ। বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া মহিষগুলো মেম্বার ও গ্রাম পুলিশের জিম্মায় স্থানীয় চেয়ারম্যানের নীকট হস্তান্তর করার জন্য সর্বসাধারণের নিকট আহ্বান জানান।

তিনি জানান, এই মহিষ কেউ চুরি করে নিয়ে গেলে অথবা জবাই করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে এগুলো ফেরত দেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...