বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হাটহাজারীতে চেয়ারম্যানের বেপরোয়া গুলিতে এলাকায় আতঙ্ক,ভাতিজা গুলিবিদ্ধ

হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমানের বেপরোয়া গুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।এ সময় তার ছোড়া গুলিতে ভাতিজা জসিম উদ্দিন গুলিবিদ্ধ হয়েছে।

রোববার রাত ৮টার দিকে ইউনিয়নের মধ্যম মাদার্শা বকুলতলা এলাকায় এ ঘটনার পর রাত পৌনে ১১টা পর্যন্ত হাবিবুর রহমান বাড়ির দোতলা থেকে থেমে থেমে সাত–আটটি গুলি ছুড়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুহাম্মদ জসিম উদ্দিন (৫০)। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ছোট শিশুদের ঝগড়া নিয়ে মুহাম্মদ হাবিবুর রহমান তাঁর ভাতিজা আরব আমিরাতফেরত প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিনকে গুলি করেন। চোয়ালে গুলি লেগে গুরুতর আহত হন জসিম। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল), হাটহাজারী থানার ওসি ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিন হয়। এরপর আবার চেয়ারম্যান হাবিবুর রহমান দুই থেকে তিনটি অস্ত্র দিয়ে একের পর এক গুলি ছুড়তে থাকেন বাড়ির দোতলা থেকে। এ সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকেন। এমনকি পুলিশও আতঙ্কিত হয়ে পড়ে।

হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, হাবিবুর রহমান তুচ্ছ বিষয় নিয়ে গুলি করে তাঁর ভাতিজা জসিমকে আহত করেন। গুলি জসিমের চোয়ালে লেগেছে। ওই চেয়ারম্যান কিছুক্ষণ পরপর গুলি ছুড়ছেন। তাঁরা বাড়ির ভেতরে ঢুকতে পারছেন না। তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...