বুধবার, ২৬ আগস্ট ২০২৬

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে একই উপজেলার মাদ্রাসা ছাত্র মোহাম্মদ রাকিব সহ তার পরিবারের বিরুদ্ধে। 

রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন। এ ঘটনায় ছাত্রীর মা জোহরা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মগদাই মাঝর পাড়ার আবুল হোসেনের নতুন বাড়ির পি, কে, সেন হাট এলাকার ওমান প্রবাসী মো. রফিক এর মেয়ে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পার্শ্ববতী এলাকার মরহুম ছালে আহম্মদের ছেলে ২০২২ সালের দাখিল পরিক্ষা শেষ করা মাদ্রাসা ছাত্র মোহাম্মদ রাকিব (২০) এর কুনজর পড়ে ওই ছাত্রীটির উপর। ছাত্রীটি স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে রাকিব তাকে প্রেমের প্রস্তাবসহ বিয়ের কথা বলে উত্যক্ত করত।

বিষয়টি স্কুল ছাত্রীর মা জানার পর তিনি রাকিব সহ তার পরিবারকে সতর্ক করেন। এরপরও তারা বিষয়টি আমলে না নিয়ে পরবর্তীতে রাকিবের পরিবার অভিযোগ কারীর মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব দেয়। মেয়ের মা প্রস্তাবে রাজি না হওয়ায় রাকিবের পরিবার মেয়ের মার উপর চরমভাবে ক্ষিপ্ত হয় এবং মেয়ের মাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি ভয়ভীতি প্রদর্শন করে।

গত ২২ অক্টোবর (শনিবার) সকাল ৭ টার দিকে মোহাম্মদ রাকিব পরষ পরিবারের যোগসাজশে ছাত্রীকে ফুসলিয়ে,কৌশলে ছাত্রীকে ঘর থেকে অপহরণ করে নিয়ে যায়।

মেয়েকে অপহরণের বিষয়টি অবগত হওয়ার পর ছাত্রীর মা জোহরা বেগম গতকাল থেকে রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই ছাত্রীর কোন খোঁজ পায়নি পরিবার ও পুলিশ।

এ বিষয়ে ওই স্কুল ছাত্রীর মা জোহরা বেগম বলেন, তাঁর ছোট্ট মেয়েকে খারাপ উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায় ওরা। পুরোদিন মেয়ের খোঁজ না পেয়ে তিনি সন্ধ্যায় রাকিব সহ ৮ জনের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দেন। এরপর পুলিশ অভিযুক্তদের বাড়িতে যান। এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত রাকিব ও তার পরিবারকে ফোন করলে কাউকে ফোনে পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন এটি প্রেম ঘটিত ব্যাপার।

রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...