বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলীকদম ও থানচি দুই উপজেলায় পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে সন্ত্রাস বিরোধী চিরুনি অভিযানের প্রেক্ষিতে ফের বান্দরবান জেলার আলীকদম-থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

বুধবার(২৩ অক্টোবর) বিকালে বান্দরবান জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

এছাড়াও এ বিষয়ে নিশ্চিত করেছেন থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনছুর ও আলীকদম নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।

দুই কর্মকর্তা জানান, ২৩শে অক্টোবর থেকে এক সপ্তাহ পর্যন্ত পর্যটকদের নিষিদ্ধ করা হয়েছে। বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরো জানান, যারা এখনো পর্যন্ত থানচি ও আলীকদমের পর্যটন কেন্দ্র অবস্থান করছেন তাদেরকে আগামীকাল পর্যটন স্পট ছাড়ার জন্য বলা হয়েছে।

এদিকে গনবিজ্ঞপ্তি বলা হয়, বান্দরবান আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সু- নির্দ্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদর দপ্তরে বান্দরবান রিজিয়ন ও সেনানিবাসের ২২ শে অক্টোবর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রের আলোকে বান্দরবান রিজিয়ন কতৃক আধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরত বান্দরবান পার্বত্য জেলা আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর হইতে ৩০ শে অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সোমবার নিরাপত্তার স্বার্থের রোয়াংছড়ি ও রুমা দুই উপজেলায় পর্যটকদের যাতায়াতে নিরুৎসাহিত করেন প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...