বুধবার, ২৬ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা নিয়ে নারীসহ আটক ১০

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে নারীসহ ১০ জনকে আটক করেছে ৮ এপিবিএন এর সদস্যরা।

এ সময় ১৯ হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে নগদ ৭০ হাজার ৩’শ ৩০ টাকা।

শনিবার রাত এগারোটা থেকে রবিবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্ত পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, ক্যাম্প-৮ এর বি/৩১ ব্লকের বাসিন্দা দিল মোহামদের ছেলে মোহাম্মদ ইউছুফ (৩৭), ব্লক বি/২৪ এর বাসিন্দা ইউনুসের ছেলে ইয়াসির আরাফাত (২৫), ক্যাম্প ২২ এর বি/৪ এর বাসিন্দা শফি উল্লাহর ছেলে বদরুল্লাহ (৩৪), ক্যাম্প-৯ এর ব্লক আই/৪ এর বাসিন্দা সৈয়দ আমিনের স্ত্রী আয়েশা আক্তার (২৬), কর্ম্প-১৮ এর এ/৭ ব্লকের বাসিন্দা সুলতান আহম্মদের ছেলে দীল মোহাম্মদ (২৩), ক্যাম্প-১৫ এর ডি/৩ এর বাসিন্দা মৃত মোঃ সিদ্দিকের ছেলে আব্দুল নুর (২৮), ক্যাম্প-১৩ এর ব্লক এফ/৫ এর বাসিন্দা মিয়া হোসনের ছেলে সৈয়দুল আমিন (২৮), একই ক্যাম্পের বাসিন্দা জি/২ ব্লকের সাবেরের ছেলে মোহাম্মদ হারেছ (১৮), মৃত আমির হোসেনের ছেলে সাবের (৫৫) এবং মৃত মুছা আলীর ছেলে সমসু (২৮)।

রবিবার বিকালে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ ফারুক আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি ক্যাম্পে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

ক্যাম্পকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেন জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...