সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শিগগিরই ঢাকা-ইম্ফাল ফ্লাইট চালু হবে: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, ‘ঢাকা-ইম্ফাল বিমান ফ্লাইট শিগগির চালু হবে।

এতে ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে বাংলাদেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক সর্ম্পক আরও জোরদার হবে।’

আজ শুক্রবার বিকেলে ইন্টারন্যাশনাল মণিপুরী অ্যাসোসিয়েশন (ইমা)’র জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে তিনি আরও বলেন, ‘সিলেটের হাওড়-বাওড়-টিলার বৈচিত্র্যমিত পরিবেশে মণিপুরী সম্প্রদায় মিশে আছে। আপন স্বকীয়তায় তারা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৩ সালে মণিপুরীদের এক প্রতিনিধিদল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সাথে দেখা করলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মণিপুরীদের মন্দির-স্থাপনা মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

এ ধারাবাহিকতায় আজও বিদ্যমান। মণিপুরী জীবনমান, সংস্কৃতি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে চলেছেন।’

ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমা, সেন্ট্রাল কমিটির উপদেষ্টা ডা. প্রমোদ রঞ্জন সিংহ, উপদেষ্টা ডা. গুরুময়ুম অরুণ কুমার শর্মা, ইমা, সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এস. অনিল চন্দ্র সিংহ ও সেক্রেটারি জেনারেল এল. আশাপূর্ণা দেবী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্রহ্মচারিময়ুম সুপ্রিয়া দেবী।
এর আগে, সকালে কনভেনশন উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমা, সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান নিরঞ্জন দত্ত, সহ-সাধরণ সম্পাদক অ্যাডভোকেট হিজম দ্বিজেন সিংহ।

দুপুরে অনুষ্ঠিতব্য প্যানেল ডিশকাশনে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, ইমা সেন্ট্রাল কমিটির ইসি মেম্বার ব্রক্ষচারিময়ুম সুপ্রিয়া দেবী, ইমা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবুজম মনিভদ্র, সেন্ট্রাল ইসি মেম্বার এল. কুঞ্জরাণী দেবী, নির্মলেন্দু শর্মা, জী. নিরোদ শর্মা ও ডা. প্রমি সিনহা।

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন, অনিমা দেবী, আর কে গীতাঞ্জলি, পুং চলোমে অংশ নেন এস. অনিক সিংহ ও এস. রিংকু সিংহ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিহার রঞ্জন শর্মা, এল সূচনা দেবী, সোরাইজম উমা ও নীলাঞ্জনা দেবী। কনভেনশনে ভারতের মণিপুর, ত্রিপুরা রাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেটরা অংশ নেন।

কনভেনশনের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সিলেট নগরের লামাবাজার মনিপুরী মন্ডপে মণিপুরীদের ঐতিহ্যবাহী ‘খুবাক ঈশৈ’ পরিবেশন করবেন শিল্পী অনিমা দেবী। কনভেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর কমলগঞ্জ উপজেলায় চিৎলিয়া মণিপুরী মন্ডপে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...