সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম চিড়িয়াখানায় নেদারল্যান্ডস থেকে এলো ক্যাঙারু-লামা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম চিড়িয়াখানায় নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা। অস্ট্রেলিয়ান ক্যাঙারু ও মরুর উট প্রজাতির লামার বাস্তবে দেখা মিলছে চট্টগ্রামের চিড়িয়াখানায়।

আজ শুক্রবার সকালে এগুলো চিড়িয়াখানায় পৌঁছায় বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন প্রাণী আনার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামবাসীকে বিনোদন দিতে হল্যান্ড থেকে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা আমদানি করা হয়েছে। পর্যায়ক্রমে আসবে সিংহ ও মেকাউসহ অন্যসব প্রাণী।

তিনি বলেন, সাধারণত অস্ট্রেলিয়ান ক্যাঙারুর লাফালাফি ও ছোটাছুটি দৃশ্য দেখা যায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল কিংবা টিভির পর্দায়। তবে এবার বাস্তবে সরাসরি ক্যাঙারু দেখার সুযোগ পাচ্ছেন চট্টগ্রামবাসী।

তিনি আরও জানান, চিড়িয়াখানার একটু পশ্চিম দিকে গেলেই মরুর উট প্রজাতির লামার দেখা মিলবে। ক্যাঙারুর সঙ্গে হল্যান্ড থেকে প্রথমবারের মতো আনা হয়েছে সুদৃশ্য লামাগুলো।

যেখানে আছে ২টি নর ও ৪টি দেড় বছর বয়সী লামা। লামাগুলো সাধারণত বেঁচে থাকে ১৫ থেকে ১৬ বছর আর ক্যাঙারু ২০ বছর। লতাপাতা ও শাকসবজি তাদের প্রধান খাবার।

প্রাণী সরবরাহকারী সোহেল আহমদ জানান, চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এক কোটি ৬৯ লাখ টাকার একটি চালানে সিংহ, মেকাউ, লামা ও ক্যাঙারু আসার কথা ছিল। তবে ৬টি ক্যাঙারু ও ৬টি লামার চালান আগেভাগেই চলে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...