সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলিতে হাক্কানী করপোরেশন লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় অনুমতি ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন করায় হাক্কানী করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

জানা গেছে, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিল প্রতিষ্ঠানটি।

তারা অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা এসব খাদ্য মাছ ও প্রাণিকে খাওয়ানো হলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। লোকালয়ে এভাবে খাদ্য উৎপাদনের ফলে আশেপাশে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে।

খবর পেয়ে হাক্কানী করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে হাঁস, মুরগি ও মাছের খাদ্য। অনুমোদনহীন এ কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর চারদিকে ঘুরছে ইঁদুর, তেলাপোকা।

এসব খাদ্য মাছ ও মুরগিকে খাওয়ানো হলে তা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। পরে খবর পেয়ে উপজেলার হাক্কানি করপোরেশন লিমিটেডে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...