শনিবার, ৮ আগস্ট ২০২৬

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যন্ড

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘ডু অর ডাই’ ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো আয়ারল্যান্ড। ক্যারাবিয়ানদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যমাত্রা ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নিলো আইরিশরা।

শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি জয়ের ভিত গড়ে দেন। মাত্র ৭ ওভার ৩ বলে স্কোরবোর্ডে ৭৩ রান যোগ করেন তারা।

বালবার্নি ২৩ বলে ৩৭ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার স্টার্লিং ও ওয়ান ডাউনে নামা লোরকান টাকার শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন।

পল স্টার্লিং ৪৮ বলে ৬৬ ও লোরকান টাকার ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। এই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করল আইরিশরা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের চাপে পড়েছিল অধিনায়ক নিকোলাস পুরানের দল। ফলে এক ব্রেন্ডন কিং একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ এগিয়ে নেন।

ডানহাতি এই ব্যাটারের ৪৮ বলে ৬২ রানের হার না মানা ইনিংসের সঙ্গে ওপেনার জনসন চার্লসের ২৪ ও শেষদিকে ওডিন স্মিথের ১২ বলে ১৯ রানে নির্ধারত ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৪৬ রান তুলে ক্যারিবীয়রা।

বোলিংয়ে আইরিশদের পক্ষে জেরার্ড ডেলানি ৩ উইকেট নেন। এছাড়া সিমি সিং ও ব্যারি ম্যাকার্থির শিকার ১টি করে উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...