শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিএনপি নেতারা মনগড়া বক্তব্য আ.লীগকে প্রতিপক্ষ বানাচ্ছে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মনগড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় সরকার বিএনপির সমাবেশে বাধা তো দেয়নি বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের সমাবেশে লোকসমাগম হলে বলে সরকার ব্যর্থ আবার লোকসমাগম না হলে বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

তিনি বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভা স্থলই পূর্ণ হয়নি কেনো?

খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা বলেছেন বিএনপি মহাসচিব- সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ হস্তক্ষেপ করেনি, করবেও না।

তিনি বলেন, ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে।

‘ওয়ান ইলেভেন নাকি আওয়ামী লীগ সৃষ্টি করেছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিলো?

বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি।

এমতাবস্থায় ১/১১ তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...