বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দোকানীকে জরিমানা

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা ও সর্তক করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় বাঁশখালী’র কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সী’র হাটে এবং গুনাগারি এলাকায় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নামসর্বস্ব এবং মেয়াদোত্তীর্ণ একটি ভেটেরিনারী ফার্মেসীতে ১০ হাজার টাকা, বিলাসবহুল ধানসিঁড়ি রেস্তোরাঁকে ১০ হাজার এবং একটি ভাত ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় সাথে অবৈধ পণ্য গুলো জব্দ করে নষ্ট করে ফেলা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান জানান, আজ বিকেল ৪.০০ ঘটিকা হতে সন্ধ্যা ৬.৩০ ঘটিকা পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাট, গুনাগরী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় নামসর্বস্ব এবং মেয়াদোত্তীর্ণ একটি ভেটেরিনারী ফার্মেসীতে ১০ হাজার টাকা, বিলাসবহুল ধানসিঁড়ি রেস্তোরাঁকে ১০ হাজার এবং একটি ভাত ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় সাথে অবৈধ পণ্য গুলো জব্দ করে নষ্ট করে ফেলা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার পুলিশ, আনসার বাহিনীসহ স্থানীয় দোকানদার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ কালিপুর ইউনিয়নের রামদাস মুন্সিরহাটে তিনটি দোকানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা চাই যেখানে অনিয়ম হবে সেখানে ভোক্তা অধিকার আইন অনুযায়ী সাথে সাথে ব্যবস্থা নিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...