শনিবার, ৮ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন, পিতার পর ছেলে খুন

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার তাজনিমার খোলা ক্যাম্পে ধারালো ছুরি ও গুলি করে সৈয়দ হোসেন নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে তাজনিমার খোলা ১৯ নং ক্যাম্পে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবক তাজনিমার খোলা ১৯ নং ক্যাম্পের ১০/এ-ব্লকের মৃত জমিল হোসেন এর ছেলে সৈয়দ হোসেন (২৩)।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, তাজনিমার খোলা ১৯ নং ক্যাম্প এলাকার ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে ৫/৬ জনের একটি দুষ্কৃতিকারী দল সৈয়দ হোসেন এর উপর আকষ্মিকভাবে হামলা করে। দুস্কৃতিকারীরা সৈয়দ হোসেন (২৩) কে গলায় দাড়ালো ছুরি দিয়ে কেটে ও গুলি করে মারাত্মক জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সৈয়দ হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে জানা যায়, কতিপয় দুষ্কৃতিকারী ইতোপূর্বে তার বাবা জমিল হোসেনকে খুন করে। উক্ত খুনের মামলার আসামীদেরকে গ্রেফতারের জন্য সে তৎপর ছিল। উক্ত আক্রোশে দুস্কৃতিকারীরা তাকে খুন করছে বলে প্রাথমিকভাবে জানা যায়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। পুলিশ টহল জোরদারসহ খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...