শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চবিতে সাংবাদিককে ছাত্রলীগ নেতা সুমন নাসিরের গালিগালাজ ও মারমুখী আচরণ

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এনটিভির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গিয়াস উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমূখী আচরণ প্রদর্শন করেছে বলে অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন নাসিরের বিরুদ্ধে। 

সোমবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে গিয়াস উদ্দিন সংবাদ সংগ্রহের জন্য গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের অতিথি কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুমন নাসির বিশ্ববিদ্যালয়ের সিএফসি গ্রুপের নেতা। গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

এনটিভির সাংবাদিক গিয়াস উদ্দিন বলেন, প্রশাসনিক ভবনের সামনে গণ্ডগোল এর খবর পেয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রশাসনিক ভবনে যাই। ভিসি অফিসের অতিথি কক্ষে যেতেই চবি ছাত্রলীগের সহ-সভাপতি সুমন নাসির চোখ রাঙ্গিয়ে আমাকে ভিতরে যেতে নিষেধ করে। কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় সে গালিগালাজ করে আমার উপর চড়াও হয়। সে আমাকে বিএনপি, জামায়াত শিবিরের দালাল বলে গালিগালাজ করে।

সহ-সভাপতি সুমন নাসির বলেন, ওই সাংবাদিকের হাবভাব খারাপ ছিল। সে প্রথমে আমাকে মারতে আসে। আমাকে বলে আপনি আমাকে মারবেন নাকি। ওখানে আরো অনেক নেতাকর্মী ছিল তারা ওই সাংবাদিককে কক্ষ থেকে বের করে দেয়। এরপরে আর বেশি কিছু হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড.শহীদুল ইসলাম বলেন, উপাচার্য অফিসের অতিথি কক্ষে একটু ঝামেলা হয়েছিল সাংবাদিক গিয়াসের সাথে। ছাত্রলীগের নেতাকর্মীদের ধারণা ছিল আমরা সাংবাদিক গিয়াসকে খবর দিয়ে উপাচার্য অফিসে নিয়ে এসেছি। এ নিয়ে সাংবাদিক ও নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়েছে। সাংবাদিক গিয়াসের একটা অভিযোগ পত্র পেয়েছি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মেসবাহুল রবিনকে মারধর করার ব্যাপারে অভিযোগ উঠছে একই গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। খালেদ মেসবাহুলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...