বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রামে মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ডবলমুরিং থানার মাদক মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন, শ্যামল মজুমদার, মো. মামুন হোসেন ও মোছা. আয়শা ছিদ্দিকা। এছাড়া আসামি মো. আবদুল্লাহ আল মামুনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পেশকার মোহাম্মদ ফরিদ বলেন, আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে পৃথক ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) ধারায় প্রত্যককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উভয় দণ্ড একসঙ্গে চলবে। এ এই মামলায় আসামিদের হাজতবাস উল্লেখিত দণ্ডাদেশ থেকে বাদ যাবে।

তিনি আরও বলেন, আসামি মো. আবদুল্লাহ আল মামুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ২৫ ধারায় ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বেপারি পাড়া এলাকা থেকে আড়াই লাখ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই মো. কামরুজ্জামান বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

আরও পড়ুন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...