চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে দ্বিতীয় বারের মতো জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন আ ম ম দিলশাদ।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে চট্টগ্রামের ১৫ উপজেলার মতো সীতাকুণ্ড উপজেলা হলরুমে স্থাপিত ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
সীতাকুণ্ডে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে এক টানা দুপুর ২টা পর্যন্ত।
ভোটগ্রহণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল আলম (হাতি মার্কা) পেয়েছেন ৬৬ ভোট। আ ম ম দিলসাদ (অটোরিকশা) পেয়েছেন ৭৭ ভোট। মোট ভোটার ১৪৩জন।
এছাড়া এটিএম পেয়ারুল ইসলাম (আনারস) ১৪১, মটরসাইকেল ০২, সংরক্ষিত মহিলা প্রার্থী ইসমত আরা সুলতানা(দোয়াত কলম) ৭৭, ইয়াসমিন আক্তার কাকলি (বই) ২৯, রওসন আরা বেগম (হরিণ) ২৭, জাহান আরা নাজনীন (ফুটবল) ১০ ভোট।
