রবিবার, ২৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক

দেশ কিংবা বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় মুখ তারা। নিপুন অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করে এখন তারা আন্তজার্তিক মহলেও বেশ পরিচিত।

বলছি, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ ও শাহনাজ খুশির মতো অভিনেতা-অভিনেত্রীদের কথা। তারা সবাই এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে আরও রয়েছেন চিত্রনায়ক ইমন, অভিনেতা পলাশ, ফারিয়া শাহরিনও।

তবে হঠাৎ করে দেশের একঝাঁক তারকাশিল্পীরা কী যুক্তরাষ্ট্রে? এমন প্রশ্ন অনেকের। জানা গেছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতেই সেখানে যাওয়া তাদের।

জানা যায়, গত ২০ বছরে ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকা অ্যামাজুরা হলে বসছে এবারের আসর। এখানেই পারফর্ম করতে ঢাকা থেকে উড়ে গেছেন একঝাঁক তারকা।

সেখানে পৌছানের পর তারকাদের নিয়ে রেডকার্পেট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাহারি গাউন পরে মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের হাঁটতে দেখা গেছে।

প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারো ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডসে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। অভিনেতা-অভিনেত্রীরা গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নৃত্য পরিবেশন করবেন। এই আয়োজনে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিও অংশ নিবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...