রবিবার, ২৩ আগস্ট ২০২৬

হাটহাজারীতে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি বাসা থেকে মো. মোশারফ হোসেন (৪৫) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোশারফ হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ির থানার আবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিপাবন স্কুলের পিছনে ডা. অরুন বড়ুয়ার বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। গত ১৪ অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল রহমান বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত এক প্রবাসীর মরদেহ পাওয়া গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের চিহ্ন নেই।

প্রাথমিকভাবে ধারণা করছি, আত্মহত্যা হতে পারে। সকালে ছেলে-মেয়েকে স্কুলে দিয়ে বাসায় এসে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...