শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নয়ন শীল

ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যমেরার মাধ্যমে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করার মাধ্যমে চট্টগ্রামসহ সারাদেশে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার ১৭ অক্টোবর চট্টগ্রামের ১৫ উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে এক টানা ২টা পর্যন্ত। এতে জেলার ২৭৩০ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। এবার নির্বাচনে ইভিএমে এ ভোটগ্রহণ চলছে।

ভোটগ্রহণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছে।

ভোট গ্রহণ বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে একাধিক ইভিএম রাখা হয়েছে। এছাড়া সিসিটিভি ও ইভিএম মেশিন সচল রাখার স্বার্থে এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করার স্বার্থে ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির (নিবন্ধন প্রক্রিয়াধীন) মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত।

নির্বাচনের পূর্বে স্বতন্ত্র প্রার্থী জয় প্রকাশ নারায়ণ রক্ষিত তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রতিপক্ষের চাপ প্রয়োগের অভিযোগ করেলেও এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম।

জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে প্রদীপ রনজন চক্রবর্তী, ৬ নম্বর ওয়ার্ডে কাজী আবদুল ওহাব, ৭ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম চিশতী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে আ.ম.ম দিলসাদ, মোঃ শওকতুল আলম, ৩ নম্বর ওয়ার্ডে মোঃ নুরুন্নবী ভুট্টো, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাহেদ সরওয়ার শামীম, মোঃ আলাউদ্দীন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন. কামরুল হোসেন আলাল, ৪ নম্বর ওয়ার্ডে মোঃ আমান উল্লা খাঁন চৌধুরী, আখতার উদ্দীন মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবু আলম, গোলাম মোস্তফা, জাফর আহমেদ, মোহাম্মদ আলমগীর, মোঃ নুরুল আবছার, এইচ এম আলী আবরাহা, মোঃ মনজুর হোসেন চৌধুরী, মোঃ এজাহার মিয়া, মোঃ সেলিম উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইউনুছ, বোরহান উদ্দিন এমরান, ৯ নম্বর ওয়ার্ডে ইসলাম আহমদ, অধ্যাপক মোঃরাশেদুল হাসান, ১০ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাহাদাত হোসেন, দেবব্রত দাশ, ১১ নম্বর ওয়ার্ডে মোঃ শেখ টিপু চৌধুরী, আবু আহমেদ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে এস এম আলমগীর চৌধুরী, মোহাম্মদ আবুল বশর, ১৩ নম্বর ওয়ার্ডে সাহাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল আজিজ চৌধুরী, কল্যাণ বড়ুয়া, মোঃহামিদ উল্লাহ, মোঃ নুরু হোছাইন, এম. জিললুল করিম শরীফি, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ আলমগীর কবির, মোঃ খালেকুজ্জমান, ১৪ নম্বর ওয়ার্ডে মনির আহমদ, গোলাম ফেরদৌস রুবেল, আব্দুল আলীম ও ১৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে সংরক্ষিত আসনে ১ নম্বর ওয়ার্ডে জাহান আরা নাজনীন, ইয়াছমনি আক্তার কাকলী, রওশন আরা বেগম, ইসমত আরা সুলতানা, নার্গিস আকতার, ২ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা ইউসুফ, জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, অ্যাডভোকেট উম্মে হাবিবা, ৩ নম্বর ওয়ার্ডে তাহমিনা আক্তার চৌধুরী, জগদা চৌধুরী, মোস্তফা রাহিলা চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ দিলু আরা বেগম, রেহানা বেগম ফেরদৌস চৌধুরী, সাজেদা বেগম, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া ও ৫ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা বেগম, রুখসানা আকতার, শিকু আরা বেগম, তসলিমা আকতার, সুরাইয়া খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

আরও পড়ুন

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...