বুধবার, ৫ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ৩ জন নিহত

জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরির সাথে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাওন (১৮), জিম (১৯) ও রিফাত (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন। তিনি জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আরও কেউ নিখোঁজ আছে এমন কোনো দাবিদার নেই। তারপরও আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

তিনি আরও জানান, নৌকাটিতে ৭/৮ জন যাত্রী ছিল। দুর্ঘটনার কারণ বা কী জন্য নৌকাটি ডুবেছে তা এখন বলা যাচ্ছে না। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

তবে মো. উজ্জল হোসাইন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, নারায়ণগঞ্জ প্রান্তের হাজীগঞ্জ ঘাট থেকে বন্দর প্রান্তের নবীগঞ্জ ঘাট গামী ইঞ্জিন চালিত ওই নৌকায় ৭/৮ জন যাত্রী ছিল। মাঝ নদীতে গিয়ে ফেরির সাথে ধাক্কা লেগে এক পাশ কাত হয়ে ডুবে যায় নৌকাটি। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীড়ে উঠতে সক্ষম হয়। আর কয়েকজন পানিতে তলিয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আহম্মদ জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে বন্দরের নবীগঞ্জ যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ৩ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। পরে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...