বুধবার, ১৩ মে ২০২৬

হাটহাজারীতে নির্মাণসামগ্রী আটকে চাঁদাবাজি, ৩ চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নির্মাণসামগ্রী আটকে চাঁদা আদায়ের সময় তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, হাটহাজারীর চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. ফোরকান ওরফে শুক্কুর (৩৪), একই উপজেলার মাটিয়া মসজিদ এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. আসিফ (১৯) ও ময়মনসিংহের দুর্গাপুরের নজিরপুরের আব্দুল মোতালেবের ছেলে মো. রাশেদ (২২)

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, প্রভাষক মোহাম্মদ ইয়াছিন ঘর নির্মাণের কাজ করছেন। এলাকার চিহিৃত চাঁদাবাজ ফোরকান ও তার সহযোগীরা ইয়াছিনের কাছ থেকে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে বালি ভরাট করতে দিবে না বলে হুমকি দেয়। তিনি বাধ্য হয়ে চাঁদাবাজ ফোরকানকে ১০ হাজার টাকাও দেন। কিন্তু গতকাল বিকেলে ভুক্তভোগী বালি ভরাটের জন্য দুটি ট্রাকে বালি নিয়ে বাড়ির সামনে আসলে আটকরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে মোহাম্মদ ইয়াছিন বিষয়টি লিখিতভাবে র‌্যাবকে জানায়।

পরে গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে ফোরকানসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। ফোরকানের বিরুদ্ধে হাটহাজারী থানায় দুটি অস্ত্র, চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তদের হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...